তাকে সুযোগ দেওয়া হচ্ছিল না সম্প্রতি সরব হয়েছিলেন অনেকেই। বার বার উঠছিল তাকে খেলানোর দাবি। সেই বৈভব সূর্যবংশী সুযোগ পেয়েছিল নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে। আট বলে মাত্র চার রান করে আউট হয়ে গিয়েছে সে। বৈভবের এই খেলা দেখে তাকে ১০-এ মাত্র ১ নম্বর দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম নম্বর পেয়েছে বৈভব।
অভিষেকের পর থেকে সবচেয়ে খারাপ ম্যাচ খেলেছে বৈভব। ঈশান কিশনের চোটের কারণে সুযোগ পেয়েছিল সে। কিন্তু একেবারেই ছন্দে দেখা যায়নি তাকে। পাওয়ার প্লে-তে খেলতে নেমেও চালিয়ে খেলতে পারেনি।
ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলে অশ্বিন বলেছেন, “অভিষেক শর্মাকে আমি ৯ দেব ওর সাহসিকতার জন্য। সঞ্জু স্যামসন পাবে ৩। বৈভবকে ১ দেব। কারণ কাউকে শূন্য দিতে ইচ্ছা করে না।”
বৈভব এবং সঞ্জু বাদে অধিনায়ক শ্রেয়স আয়ার আর একজন ব্যাটার যাঁর স্ট্রাইক রেট ১০০-র কম ছিল। তিনি ১১ বলে ৭ রান করেছেন। তাঁকে ২ দিয়েছেন অশ্বিন।
আরও পড়ুন:
-
অবসরের ৮ বছর পর পেশাদার ফুটবলে ফিরছেন রোনাল্ডিনহো, ৪৬ বছরের ফুটবলার খেলবেন কোন ক্লাবের হয়ে?
-
‘আগে আমরা ৩৫০ তুলে দেখাই’, নিজেদের ব্যাটারদের উপরেই ভরসা নেই রউফের! বোলারদের দায়িত্ব নিতে বললেন পাক পেসার
-
আরও সমস্যায় ইংল্যান্ডের ক্রিকেট, এক দিনের ফরম্যাটে আফগানিস্তানেরও নীচে চলে গেলেন ব্রুকরা, শীর্ষে কোন দেশ?
ভারতের মিডল অর্ডার ব্যাটারদের বেশি করে নম্বর দিয়েছেন অশ্বিন। তিলক বর্মা, নীতীশ রেড্ডি, নমন ধীরেরা অনেক বেশি নম্বর পেয়েছেন। অশ্বিন বলেছেন, “তিলক বর্মাকে আমি ১০ দেব। দুর্দান্ত খেলেছে। নীতীশ রেড্ডিরও ১০ প্রাপ্য। ১৯তম ওভারে ও চালিয়ে খেলেছে।” নমনকে ৮ দিয়েছেন অশ্বিন, তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের জন্য। তবে ম্যাচ শেষ করে না আসার জন্য নমনকে দুষেছেন অশ্বিন।
এ ছাড়া অক্ষর পটেল এবং ভুবনেশ্বর কুমারকে ২ করে দিয়েছেন অশ্বিন।