E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে চমক ভারতের গ্র্যান্ডমাস্টার ডি গুকেশের

১৭ বছর বয়সি গুকেশ বিশ্বের তৃতীয় কনিষ্টতম গ্র্যান্ডমাস্টার। গত বছর তিনি বিশ্বনাথন আনন্দকে সরিয়ে ভারতীয় দাবাড়ুদের মধ্যে এক নম্বরে উঠে এসেছিলেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৩৫
উদয়: গুকেশের কৃতিত্বে আলোড়ন দাবা বিশ্বে।

উদয়: গুকেশের কৃতিত্বে আলোড়ন দাবা বিশ্বে। —ফাইল চিত্র।

জার্মানিতে চেস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বড় চমক দিলেন ভারতের গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ। তিনি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন এবং বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। এই জয়ের সুবাদে ৩ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে। নরওয়ের মহাতারকার বিরুদ্ধে জয়ের পাশাপাশি গুকেশ হারিয়ে দিয়েছেন আর্মেনিয়ার লেভন অ্যারোনিয়ান এবং আর এক বিশ্বচ্যাম্পিয়ন চিনের ডিং লিরেনকে।

১৭ বছর বয়সি গুকেশ বিশ্বের তৃতীয় কনিষ্টতম গ্র্যান্ডমাস্টার। গত বছর তিনি বিশ্বনাথন আনন্দকে সরিয়ে ভারতীয় দাবাড়ুদের মধ্যে এক নম্বরে উঠে এসেছিলেন। শুধু তাই নয়, গত বছর দাবা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে শেষ করেন। যে প্রতিযোগিতায় রুপো পান আর এক তারকা দাবাড়ু প্রজ্ঞানন্দ। চলতি বছরে এপ্রিলে দু’জনই ক্যান্ডিডেটস প্রতিযোগিতায় নামবেন। যে প্রতিযোগিতার জয়ী মুখোমুখি হবেন বিশ্ব চ্যাম্পিয়ন লিরেনের।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Sports India

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy