Advertisement
E-Paper

ইস্টবেঙ্গলের প্রথম কোচ প্রয়াত

ইস্টবেঙ্গলের প্রথম পেশাদার কোচ সুশীল ভট্টাচার্য প্রয়াত হলেন। শনিবার সকালে টালিগঞ্জের বাড়িতে। দূরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। বয়স হয়েছিল নব্বই। তাঁর কোচিংয়ে নয় বছর পর কলকাতা লিগ-আইএফএ শিল্ড ঢুকেছিল লাল-হলুদ তাঁবুতে। আট বছর আগে এক অনুষ্ঠানে ইস্টবেঙ্গল তাঁকে পুরস্কৃতও করেছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৫ ০৩:১০

ইস্টবেঙ্গলের প্রথম পেশাদার কোচ সুশীল ভট্টাচার্য প্রয়াত হলেন। শনিবার সকালে টালিগঞ্জের বাড়িতে। দূরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। বয়স হয়েছিল নব্বই। তাঁর কোচিংয়ে নয় বছর পর কলকাতা লিগ-আইএফএ শিল্ড ঢুকেছিল লাল-হলুদ তাঁবুতে। আট বছর আগে এক অনুষ্ঠানে ইস্টবেঙ্গল তাঁকে পুরস্কৃতও করেছিল।
চল্লিশের দশকে ইস্টবেঙ্গলে তিন বছর খেলেছিলেন প্রয়াত সুশীলবাবু। পরে জর্জ ও ইস্টার্ন রেলেও খেলেন। মেয়েদের ফুটবল পঁচাত্তরে স্বীকৃতি পাওয়ার পর ভারতীয় ও বাংলা দলের প্রথম কোচ হয়েছিলেন সুশীলবাবুই। বাংলার জুনিয়র এবং সাবজুনিয়র টিমকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। বলরাম থেকে কৃশানু দে, সুকুমার সমাজপতি থেকে শান্তি মল্লিক সবাইকে কোচিং করিয়েছেন তিনি। এ দিন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তারা সুশীলবাবুর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়ে আসেন।

East Bengal Sushil Bhattacharya mohunbagan krishanu dey

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy