Advertisement
E-Paper

মদ খেয়ে মৃত দুই, পরিবারের দাবি ‘জল ভেবে মুখ দিয়েছিল ওরা’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুবাই হালদার নামের এক জনের পোল্ট্রি ফার্মে দুপুরে চলছিল মদের আসর। সেখানে মদ পান করছিলেন সাকাত শেখ, নাসির শেখ ও বুবাই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ০২:১০

—প্রতীকী চিত্র।

মদ পান করার জেরে মৃত্যু হল দু’জনের। অসুস্থ এক জন। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বহডুর শানপুকুর এলাকার ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুবাই হালদার নামের এক জনের পোল্ট্রি ফার্মে দুপুরে চলছিল মদের আসর। সেখানে মদ পান করছিলেন সাকাত শেখ, নাসির শেখ ও বুবাই। তার পরেই অসুস্থ হয়ে পড়েন তিন জন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তিন জনকে প্রথমে নিয়ে যাওয়া হয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় বুবাইয়ের (৩২)। সাকাত ও নাসিরের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় সাকাতের (৫২)। মহকুমা হাসপাতাল সূত্রে খবর, নাসির চিকিৎসাধীন।

অসুস্থ ও মৃতের পরিবারের তরফে দাবি করা হয়েছে, মদের বোতলের পাশে রাখা ছিল একটি বোতল। সে খানে জল আছে ভেবে ওই বেতলের তরল পান করেন তিন জন। তার জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন সকলে। তাঁদের দাবি, ওই বোতলের ভিতর রাসায়নিক বা অন্য কিছু মেশানো ছিল। বুবাইয়ের পরিবারের আরও অভিযোগ, গ্রামীণ হাসপাতালে সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা হলে তাঁকে বাঁচানো সম্ভব হত।

বোতলে কী ছিল বা ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

police investigation Alcohol

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy