Advertisement
E-Paper

ঝাড়গ্রামে তোলাবাজির অভিযোগ, ট্রাক থেকে তোলা আদায় করতে গিয়ে জালে এক কনস্টেবল-সহ ৪

দালালদের কাজে লাগিয়ে এক পুলিশ কনস্টেবল বিভিন্ন ট্রাক ও ট্রাক্টর থেকে পরিকল্পিত ভাবে তোলা আদায় করছেন বলে অভিযোগ জমা পড়েছিল দুর্নীতি দমন বিভাগে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ০১:৫১
বাজেয়াপ্ত টাকার সঙ্গে এক অভিযুক্ত।

বাজেয়াপ্ত টাকার সঙ্গে এক অভিযুক্ত। — নিজস্ব চিত্র।

তোলাবাজি করতে দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার ঝাড়গ্রামের আরও এক আধিকারিক। ট্রাক ও ট্রাক্টরের থেকে অবৈধ ভাবে টাকা তোলার অভিযোগ পেয়ে সেই চক্রের খোঁজে মঙ্গলবার ঝাড়গ্রামে অভিযান চালিয়েছিল রাজ্যের দুর্নীতি দমন শাখার একটি দল। তদন্তকারীদের জালে ঝাড়গ্রাম থানার এক কনস্টেবল-সহ তিন দালাল।

দালালদের কাজে লাগিয়ে এক পুলিশ কনস্টেবল বিভিন্ন ট্রাক ও ট্রাক্টর থেকে পরিকল্পিত ভাবে তোলা আদায় করছেন বলে অভিযোগ জমা পড়েছিল দুর্নীতি দমন বিভাগে। অভিযোগ পাওয়ার পরে ফাঁদ পাতেন তদন্তকারীরা। সেই ফাঁদে পা দিয়েই ট্রাকমালিকের কাছ থেকে তোলা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন তিন দালাল। জেরার সময়ে এক দালাল জানান, তোলা আদায় করে সেই টাকা পুলিশ কনস্টেবলকে দেওয়া হত। তিনি আরও জানান, ওই কনস্টেবলের জন্য বিভিন্ন ট্রাক থেকে তিনি ইতিমধ্যে পাঁচ লক্ষ টাকা আদায় করে ফেলেছেন।

দুর্নীতি দমন শাখা সূত্রে খবর, অভিযুক্ত কনস্টেবলের মোবাইল নম্বর দালালের মোবাইলে সেভ ছিল ‘ঝাড়গ্রাম ম্যানেজার’ নামে। জানা গিয়েছে, এ দিনের তোলাবাজির টাকা ও আগের তোলা পাঁচ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীরা জানাচ্ছেন, চক্রের সঙ্গে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সকলের খোঁজ পেতে তদন্ত চলছে। কার কার কাছ থেকে কত টাকা আদায় করা হয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, চলতি মাসেই ঘুষ নিতে গিয়ে দুর্নীতি দমন শাখার আধিকারিকেদের হাতে ধরা পড়েছিলেন ঝাড়গ্রামের জামবনী বিডিও অফিসের সহকারী ইঞ্জিনিয়র। তার পরে রাজ্যের বিভিন্ন জায়াগায় অভিযান চালিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে একাধিক পদাধিকারীকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ফের ঝাড়গ্রাম থেকে গ্রেফতার হলেন আরও এক আধিকারিক।

Bribe police investigation

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy