E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বিচার চেয়ে পথে নামার ডাক এসইউসি নেত্রীদের

দলের গণসংগঠন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের (এআইএমএসএস) তরফে রবিবার আন্দোলনের খুঁটিনাটি জানিয়ে বলা হয়, ৪ সেপ্টেম্বর কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ০৬:৫৬
প্রতিবাদ কর্মসূচি ঘোষণায় এসইউসি নেত্রীরা।

প্রতিবাদ কর্মসূচি ঘোষণায় এসইউসি নেত্রীরা। —নিজস্ব চিত্র।

আর জি কর-কাণ্ডের ন্যায়-বিচার, সম-কাজে সম-মজুরির মতো বিভিন্ন দাবিকে সামনে রেখে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছেন এসইউসি-র নেত্রীরা। দলের গণসংগঠন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের (এআইএমএসএস) তরফে রবিবার আন্দোলনের খুঁটিনাটি জানিয়ে বলা হয়, ৪ সেপ্টেম্বর কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল হবে। তার পরে প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবিদাওয়া জানাবে। এই জন্য মমতার কাছে সময়ও চাওয়া হয়েছে বলে দাবি। এই সূত্র ধরেই পুজোর আগের পর্যন্ত রাজ্য জুড়ে স্থানীয় স্তরেও আন্দোলন ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন নেত্রীরা। পর্নোগ্রাফি বন্ধের দাবির সঙ্গে শিক্ষায় বেসরকারিকরণেরও বিরোধিতা করেছেন তাঁরা। সংগঠনের রাজ্য সম্পাদক কল্পনা দত্ত এ দিন বলেছেন, “আর জি কর থেকে আইন কলেজ, শাসক দলের নেতা-মন্ত্রীদের আশীর্বাদ নিয়ে রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অরাজকতা চলছে। নারী নির্যাতন, নারী-শিশু পাচারে রাজ্যের স্থান প্রথম দিকে। মদ ও লটারির টাকায় সরকারের খরচ তোলা হচ্ছে। ফলে বাড়ছে পারিবারিক অশান্তি।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
RG Kar Case RG Kar Protest

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy