E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বিধানসভায় নিরাপত্তা, নিয়মে প্রশ্ন বিজেপির

মামলায় বিচারপতি কেন্দ্র ও রাজ্যের দুই বাহিনীর জন্য দু’রকম নিয়ম নিয়ে প্রশ্ন করেছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৮
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষীদের বিধানসভা ভবনে প্রবেশ নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়কদের যে কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে, সেই রক্ষীদের বিধানসভায় প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। ওই মামলায় বিচারপতি কেন্দ্র ও রাজ্যের দুই বাহিনীর জন্য দু’রকম নিয়ম নিয়ে প্রশ্ন করেছিলেন। তার পরে মন্ত্রী ও বিধায়কদের সশস্ত্র নিরাপত্তারক্ষীদের বিধানসভার ভিতরে প্রবেশে নিষেধ করেছেন স্পিকার। মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের অবশ্য এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। তবে বিজেপির প্রশ্ন, নিরাপত্তার ‘ক্যাটিগরি’ অনুযায়ী যাঁরা রক্ষী পান ( যেমন, বিরোধী দলনেতা), তাঁদের ক্ষেত্রে পৃথক নিয়ম হবে কেন? বিষয়টি ফের আদালতের নজরে আনার ভাবনা-চিন্তা হচ্ছে বলে বিজেপি সূত্রের খবর।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
West Bengal Legislative Assembly Bidhan Sabha Bhaban

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy