Advertisement
E-Paper

মহুয়ার বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু! শনিবার ডায়মন্ড হারবারে তলব কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে

গত ১ সেপ্টেম্বর কয়েক জন আইপিএস আধিকারিকের নাম উল্লেখ করে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন মহুয়া। সেই নিয়ে বিতর্কের সূত্রপাত।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৩
Mahua Moitra

মহুয়া মৈত্র। —ফাইল চিত্র।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এ বার জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু। শনিবার, ৫ সেপ্টেম্বর কৃষ্ণনগরের সাংসদকে তলব করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানায়।

ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৯৬, ১৯৭, ২৯৯ এবং ৩৫৩ ধারায় মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গত ১ সেপ্টেম্বর কয়েক জন আইপিএস আধিকারিকের নাম উল্লেখ করে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন মহুয়া। সেই নিয়ে বিতর্কের সূত্রপাত। মহুয়ার অভিযোগ ছিল, উত্তরবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কর্মসূচিতে রাজ্যের মুসলিম আইপিএস, আইএএস-দের ব্রাত্য করে রাখা হয়েছিল। তিন জনের নাম উল্লেখ করেছিলেন তিনি। শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজা, এসটিএফ-এর ডিজি জাভেদ শামিম এবং আইএএস খলিল আহমেদ। তৃণমূল সাংসদ দাবি করেন, ইচ্ছাকৃত ভাবে সংখ্যালঘু আমলা এবং পুলিশ আধিকারিকদের বাদ দেওয়া হয়েছিল।

মহুয়া সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন, এই অভিযোগ করে ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। সেই সূত্রে কৃষ্ণনগরের সাংসদকে শনিবার সকাল ১১টায় তলব করা হয়েছে। এ নিয়ে মহুয়ার প্রতিক্রিয়া মেলেনি।

কয়েক দিন আগেই তৃণমূল সাংসদকে আর একটি মামলায় প্রায় একই অভিযোগে নদিয়ার হোগলবাড়ি থানায় হাজিরা দিতে হয়েছে। সাম্প্রদায়িক উস্কানি দেওয়া সংক্রান্ত মামলায় এক ঘণ্টারও বেশি সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

Mahua Moitra TMC MP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy