E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

নির্মাণ-কর্মীর মৃত্যু, দাবি ক্ষতিপূরণের

কামারহাটি পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে একটি নির্মীয়মাণ আবাসনে কাজ করার সময়ে তিন তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ০৬:১০

—প্রতীকী চিত্র।

কামারহাটিতে কর্মরত অবস্থায় এক নির্মাণ-কর্মীর মৃত্যুতে সরব হল এসইউসি-র শ্রমিক সংগঠন এআইইউটিইউসি। কামারহাটি পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে একটি নির্মীয়মাণ আবাসনে কাজ করার সময়ে তিন তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

ঘটনায় মৃত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাসের দাবি, ‘‘উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়া কাজ করানোর জন্য প্রোমোটারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। মৃত শ্রমিকের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সুরক্ষা ব্যবস্থা ছাড়া কোনও নির্মাণ শ্রমিককে কাজ করানো চলবে না।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Death compensation Worker Death Worker

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy