E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

তৃণমূলের মূল অ্যাকাউন্টের ১০ বছরের তথ্য চায় ইডি

মামলার সূত্রে ইতিমধ্যেই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করেছে ইডি। ওই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৪৪০ কোটি টাকা আছে বলেও খবর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৬ ০৭:১৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ব্যক্তিগত বিমান ও হেলিকপ্টার ভাড়া সংক্রান্ত আর্থিক দুর্নীতির মামলার সূত্রে তৃণমূলের আদি বা মূল ব্যাঙ্ক অ্যাকাউন্টের গত ১০ বছরের আর্থিক লেনদেনের হিসাব তলব করল ইডি। সূত্রের খবর, ওই হিসাব ও তথ্য চেয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে চি‌ঠিও দিয়েছেন তদন্তকারীরা। হরিশ মুখার্জি রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ওই অ্যাকাউন্ট আছে বলে খবর। প্রসঙ্গত, এই মামলার সূত্রে ইতিমধ্যেই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করেছে ইডি। ওই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৪৪০ কোটি টাকা আছে বলেও খবর। অ্যাকাউন্ট ফ্রিজ় করা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টে মামলা করেছে মমতাপন্থী তৃণমূল।

ইডি সূত্রের খবর, এই দুর্নীতির তদন্তে তৃণমূলের অন্যান্য অ্যাকাউন্টে ‘সন্দেহজনক’ লেনদেন চোখে পড়ে তদন্তকারীদের। তাতে মূল অ্যাকাউন্টে থাকা ১৬৪ কোটি টাকার হিসাব ও লেনদেন নিয়েও সন্দেহ হয়েছে। সেই সূত্রেই ওই হিসাব তলব। ইডি সূত্রের দাবি, প্রথমে গত ১০ বছরের হিসাব চাওয়া হয়েছে। অ্যাকাউন্ট খোলার পর থেকে যাবতীয় হিসাবও পরে তলব করা হতে পারে। ইডি-র পাশাপাশি অন্য একটি আর্থিক দুর্নীতির মামলায় বিধাননগর কমিশনারেটের তরফে তৃণমূলের মোট ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়েছে বলে সূত্রের খবর।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
ED Enforcement Directorate

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy