E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

‘জঙ্গি-যোগ প্রমাণ হলে শাস্তি হোক’

অভিযোগ, জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে মূলত, উত্তর-পূর্ব ভারতে দেশবিরোধী কার্যকলাপে যুক্ত রয়েছে বছর উনত্রিশের মজিবুর। প্রায় আট মাস নিখোঁজ ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ০৫:৩৪

—প্রতীকী চিত্র।

বিহার থেকে জামায়তুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির (অসম শাখা) জঙ্গি সন্দেহে ছেলেকে ধরেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। গ্রেফতার হওয়া মুজিবর রহমানের বাবা পেশায় প্রাক্তন গৃহশিক্ষক মিজানুর রহমান শুক্রবার বলেন, “ছেলে এ সবে জড়িত কি না, জানি না। যদি জড়িত হয়, তা হলে যা শাস্তি হওয়ার, হবে।” মুজিবরকে শুক্রবার গভীর রাতে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) অসমের আধিকারিকদের হাতে তুলে দেওয়ার কথা পুলিশের।

অভিযোগ, জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে মূলত, উত্তর-পূর্ব ভারতে দেশবিরোধী কার্যকলাপে যুক্ত রয়েছে বছর উনত্রিশের মজিবুর। প্রায় আট মাস নিখোঁজ ছিল। সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার কুশকারির বাড়ি এবং লাগোয়া এলাকায় তল্লাশি চালিয়েও তার খোঁজ পাননি এনআইএ আধিকারিকেরা। গোপন সূত্র কাজে লাগিয়ে বৃহস্পতিবার রাতে বিহার থেকে তাকে ধরা হয়। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার অভিষেক গুপ্ত বলেন, “অনেক দিন থেকেই মুজিবর আমাদের নজরে ছিল। অবশেষে ধরা হয়েছে। এনআইএ আধিকারিকদের হাতে তাকে তুলে দেওয়া হবে।”

মুজিবর গ্রেফতার হওয়ার খবরে অবাক কুশকারির বাসিন্দারা। প্রতিবেশীদের দাবি, মুজিবর পড়াশোনায় ভাল ছিল। কারও সঙ্গে তেমন মেলামেশা করত না। তবে সে যে জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়বে, তা ভাবা কঠিন তাঁদের পক্ষে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Terrorist

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy