E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

রায়দান স্থগিত

শুক্রবার রায়দান স্থগিত রেখেছে বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৬ ০৭:২৯

—প্রতীকী চিত্র।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের মামলার শুনানি শেষ হল হাই কোর্টে। শুক্রবার রায়দান স্থগিত রেখেছে বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। এর আগে এই মামলায় বিরোধী দলনেতা নির্বাচনে স্পিকারের সিদ্ধান্তের উপরে হস্তক্ষেপ করেননি বিচারপতি কৃষ্ণ রাও। তার পরেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শোভনদেব। তাঁকে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করেছিল কালীঘাট। দলীয় সিদ্ধান্তের সেই চিঠিতে সই জালের অভিযোগ উঠেছে এবং সেই মামলায় সিআইডি-র দল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
TMC Bidhan Sabha Bhaban

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy