Advertisement
E-Paper

কানাডায় ভারতীয় ছাত্রীর মৃত্যু! শ্বাসরোধ করে খুনের অভিযোগ লিভ ইন সঙ্গীর বিরুদ্ধে, গ্রেফতার

পুলিশ জানিয়েছে, ৯ জুলাই তাদের কাছে ফোন আসে, সিলভারবেরিতে এক মহিলা গুরুতর জখম। সেই খবর পেয়েই দামনপ্রীতের বাড়িতে যায় পুলিশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৬ ১৩:৫২
দামনপ্রীত কউর। ছবি: সংগৃহীত।

দামনপ্রীত কউর। ছবি: সংগৃহীত।

কানাডায় এক ভারতীয় ছাত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তাঁর একত্রবাস (লিভ ইন) সঙ্গীর বিরুদ্ধে। মৃতার নাম দামনপ্রীত কউর (২৩)। তিনি পঞ্জাবের লুধিয়ানা জেলার সামরালার বাসিন্দা। অভিযুক্ত সঙ্গী রীতিশ কুমার।

পুলিশ সূত্রে খবর, দামনপ্রীত থাকতেন এডমন্টনে। সেখানেই পড়াশোনা করছিলেন। একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। পুলিশ জানিয়েছে, ৯ জুলাই তাদের কাছে ফোন আসে, সিলভারবেরিতে এক মহিলা গুরুতর জখম। সেই খবর পেয়েই দামনপ্রীতের বাড়িতে যায় পুলিশ। তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তিন দিন ধরে চিকিৎসা চলার পর ১২ জুলাই মৃত্যু হয় দামনপ্রীতের।

১৪ জুলাই ময়নাতদন্ত হয় দামনপ্রীতের। রিপোর্টে উল্লেখ করা হয়, শ্বাসরোধ করা হয়েছিল তরুণীর। দামনপ্রীতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর সঙ্গী রীতিশকে গ্রেফতার করে পুলিশ। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দামনের পরিবারের সদস্যেরা জানিয়েছেন, পাঁচ বছর আগে কানাডায় গিয়েছিলেন তিনি। তাঁর বাবা ঋণ নিয়ে দামনপ্রীতকে বিদেশ পড়তে পাঠিয়েছিলেন।

দামনপ্রীতের সঙ্গে তাঁর সঙ্গীর কোনও অশান্তি হয়েছিল কি না, সম্প্রতি তাঁদের সম্পর্কে কোনও টানাপড়েন চলছিল কি না, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Crime

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy