Health Partner
Comfort Partner
Knowledge Partner

লক্ষ্মী পুজোয় নাড়ু অপরিহার্য কেন ?

লক্ষ্মীপুজো মানেই নারকেল বা তিলের নাড়ু। প্রসাদের থালায় আর যাই থাক বা না থাক, তার দেখা মিলবেই। দেবীকে নিবেদনে কেন নাড়ু অপরিহার্য? তত্ত্ব ঘেঁটে নাড়ুর অপরিহার্যতার বিশেষ কোনও কারণ পাওয়া যায় না। তবে বৃদ্ধ ও বয়োজ্যেষ্ঠদের হাত ধরে উপলব্ধির গভীরে নেমে সেই উত্তর পাওয়া গিয়েছে।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ১১:৫০
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

নাড়ু শব্দটি এসেছে লড্ডু থেকে। হ্যাঁ, লড্ডুক বা লড্ডু থেকে লাড়ুর উৎপত্তি। তার পরে কথ্য ভাষায় ভাঙতে ভাঙতে নাড়ু।

লক্ষ্মী পুজোর নাড়ুর উপাদান মূলতঃ নারকেল, তিল, চিনি, গুড়।

তিল, নারকেল এগুলি আদতে কী? বিজ্ঞানের নিরিখে এগুলি স্নেহ পদার্থ, অর্থাৎ এদের থেকে তেল উৎপাদন করা যায়। নাড়ুর দ্বিতীয় উপাদান শর্করাও (চিনি ও গুড়) এক অর্থে স্নেহ। কারণ স্নেহের প্রকাশ সদা মিষ্টি হয়।

আর হবে না-ই বা কেন? লক্ষ্মী দেবী যে স্নেহময়ী!

নমস্তে সর্বলোকানাং জননীমব্জসম্ভবাম্।

শ্রিয়মুনীন্দ্র পদ্মাক্ষীং বিষ্ণুবক্ষ:- স্থলস্থিতাম।

সমুদ্রমহনে বিপুল ধনরাশি ও রত্নরাজি সহ মা উঠিলেন। চতুর্দিক

উদ্ভাসিত হইয়া গেল। ইন্দ্রদেব মা-কে বন্দনা করিলেন।

“হে মা, আপনি সর্বলোকের জননী। প্রস্ফুটিত পদ্মের ন্যায় বিস্তৃত আপনার দৃষ্টি। সবাইকে আপনি আপনার কোমল কোরকে ঠাঁই দিয়েছেন। আপনি স্বয়ং শ্রী বিষ্ণুর হৃদমনি। এ তাবৎ জগৎ আপনারই। ইন্দ্রদেব আপনাকে প্রণাম করেন।”

অর্থাৎ, সর্বত্রই দেবী লক্ষ্মীর সঙ্গে শ্রী, ঐশ্বর্য, স্নেহ, লালিত্যের যোগ। মা কমলা আসলে অন্তরের ঐশ্বর্য বা অন্তঃশ্রীর দেবী। সে জন্যই তিনি মানুষের চতুর্দশা— ধর্ম, কাম, অর্থ ও মোক্ষকে ধারণ করেন।

এই নারকেল বা তিলের নাড়ু সেই মাতৃস্নেহকেই প্রসাদ রূপে গ্রহণের দ্যোতনা দেয়। মায়ের স্নেহের পদার্থরূপী বাস্তব রূপ হল নাড়ু। ভাবা যায়!

দ্বিতীয়ত, নাড়ু আকারে গোল। একটি পরিপূর্ণ বৃত্ত। আদতে যার কোনও শেষ নেই।

বহিরঙ্গের নিরিখে নাড়ু খাবার। কিন্তু এর মর্মে যে দর্শন লুকিয়ে আছে, তা হয়তো পর্বতোপম। লক্ষ্মীপুজোর প্রসাদী নাড়ুতে কামড় দিয়ে বিষয়টি তলিয়ে ভেবে দেখতে পারেন।

এই প্রতিবেদনটি “আনন্দ উৎসব” ফিচারের একটি অংশ।

Sweets Lakshmi Puja Festival

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy