Health Partner
Comfort Partner
Knowledge Partner

পুজোর ছবিতে বাদ পড়বে না কেউ! নিজস্বী তুলতে কাজে আসবে এই ৪ গ্যাজেট

মণ্ডপে মণ্ডপে ঘোরা, প্রিয়জনদের সঙ্গে ছবি তোলা কিংবা পুজোর ভ্লগ— মুহূর্তগুলি ফ্রেমবন্দি করতে চাই উপযুক্ত সরঞ্জাম। সেলফি স্টিক থেকে এআই ফেস ট্র্যাকিং ট্রাইপড, পুজোয় সঙ্গে রাখতে পারেন এই গ্যাজেটগুলি।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ১৯:৪৬
ছবি: এআই সহায়তায় তৈরি।

ছবি: এআই সহায়তায় তৈরি।

দেখতে দেখতে এসে গিয়েছে চতুর্থী, রাত পোহালেই পঞ্চমী। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই গ্রাম, মফস্বল থেকে মহানগরীতে আসবেন অসংখ্য মানুষ। রাতের কলকাতা সেজে উঠবে আলোয়, মণ্ডপে মণ্ডপে উপচে পড়বে ভিড়। পরিবার, আত্মীয়-পরিজন কিংবা প্রিয়জনদের সঙ্গে প্রতিমা দর্শনে বেরিয়ে অনেকেই পুজোর বিশেষ মুহূর্তগুলি ফ্রেমবন্দি করে রাখতে চান। কিন্তু ভিড়ের চাপে কিংবা প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে না থাকায় অনেক সময় সেই ইচ্ছেপূরণ হয় না। তুলনামূলক ফাঁকা মণ্ডপে অবশ্য সেলফি তোলার সুযোগ মেলে।

তবে ভাল সেলফি তুলতে শুধু উন্নত ক্যামেরার ফোন থাকলেই চলে না। সঙ্গে রাখতে পারেন কয়েকটি প্রয়োজনীয় গ্যাজেটও। সেলফি স্টিক থেকে শুরু করে ট্রাইপড, এমন নানা সরঞ্জাম ছবি তোলা কিংবা ভ্লগ তৈরির কাজ সহজ করে দিতে পারে। পুজোয় বেরোনোর আগে ব্যাগে রাখতে পারেন কোন কোন গ্যাজেট?

ব্লুটুথ রিমোট-সহ থ্রি-ইন-ওয়ান সেলফি স্টিক ট্রাইপড

ভিড়ের মধ্যে নিজের বা পরিবারের সকলের ছবি তুলতে কাজে আসতে পারে ব্লুটুথ রিমোট-সহ থ্রি-ইন-ওয়ান সেলফি স্টিক ট্রাইপড। ফোনের পর্দায় হাত না দিয়েই দূর থেকে ছবি তোলা যায় এই সরঞ্জামের সাহায্যে। তুলনামূলক কম বাজেটের মধ্যে পাওয়া যায় এমন সেলফি স্টিক সহজে বহনযোগ্যও। এতে থাকা ২৪৫ ডিগ্রি রোটেশন হেডের সাহায্যে ফোনটি উল্লম্ব ও অনুভূমিক— দুই ভাবেই রাখা সম্ভব। ফলে নিজের ছবি তোলা হোক কিংবা প্রিয়জনদের সঙ্গে এক ফ্রেমে ধরা দেওয়া, কাজে আসতে পারে এই গ্যাজেট।

স্টেইনলেস স্টিলের সেলফি স্টিক

আরও উন্নতমানের সেলফি স্টিক চাইলে বেছে নিতে পারেন স্টেইনলেস স্টিলে তৈরি মডেল। এটিও সহজে নিয়ে ঘোরা যায়। পুজোর দিনে এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘোরার সময় ব্যাগে রাখা যায় অনায়াসে। নিজের ছবি তোলা কিংবা একসঙ্গে অনেককে ফ্রেমে রাখার ক্ষেত্রে কাজে লাগতে পারে এই সরঞ্জাম। এই ধরনের সেলফি স্টিক বিভিন্ন অনলাইন ও অফলাইন স্টোরে পাওয়া যায়।

ম্যাগনেটিক ফোন ক্যামেরা গ্রিপ

পুজোয় যাঁরা ভ্লগ তৈরি করেন, তাঁদের জন্য উপযুক্ত হতে পারে ম্যাগনেটিক ফোন ক্যামেরা গ্রিপ। চুম্বকের সাহায্যে ফোনের পিছনে আটকে যায় এই সরঞ্জাম। ক্যামেরার মতো এতে থাকে শাটার বোতাম ও গ্রিপ। ফলে ফোন ধরে ছবি তোলা বা ভিডিয়ো করার সময় ক্যামেরার মতো নিয়ন্ত্রণ পাওয়া যায়। পুজোর পথে ঘুরতে ঘুরতে ছবি কিংবা ভ্লগ তৈরি করতে চাইলে এই গ্যাজেটটি কাজে আসতে পারে।

এআই ফেস ট্র্যাকিং ট্রাইপড

পুজোয় ভিডিয়ো তৈরি কিংবা নিজের চলাফেরার দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য সঙ্গে রাখতে পারেন এআই ফেস ট্র্যাকিং ট্রাইপড। এতে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক প্রযুক্তি ব্যবহারকারীর চলাফেরা অনুসরণ করে। ট্রাইপডটি ৩৬০ ডিগ্রি কোণে ঘুরতে পারে। ফলে ভিডিয়ো করার সময় ফ্রেমের বাইরে সরে গেলেও আবার ব্যবহারকারীকে অনুসরণ করে ক্যামেরার সামনে নিয়ে আসতে পারে এই গ্যাজেট।

পুজোর দিনগুলিতে ঠাকুর দেখা, কবন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা ভ্লগ তৈরি— সব ক্ষেত্রেই ছবি ও ভিডিয়ো স্মৃতি ধরে রাখার অন্যতম উপায়। তাই বেরোনোর আগে প্রয়োজন অনুযায়ী সেলফি স্টিক, ফোন গ্রিপ কিংবা ট্রাইপডের মতো সরঞ্জাম বেছে নিতে পারেন। তবে মণ্ডপের ভিড়ে ছবি তোলার সময় অন্য দর্শনার্থীদের চলাচলে বাধা না দেওয়াই ভাল।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

Gadget Durga Puja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy