ভাই কোডিংয়ে মগ্ন, বোন মাতেন গানে? ভাইফোঁটায় চেনা উপহার ছেড়ে দিন এই ১০ গ্যাজেট
আপনার ভাই বা বোন কী প্রযুক্তিপ্রেমী? তাহলে আপনার ভাই বোনকে এইবারের ভাইফোঁটায় দিন অন্যরকম উপহার! রইল কিছু পরামর্শ।
এইবারের ভাইফোঁটায় ভাই বোনকে দিন অন্যরকম উপহার! রইল কিছু পরামর্শ। (এই চিত্রটি এআই দ্বারা নির্মিত)
টিডব্লিউএস ইয়ারবাডস গান শোনার পাশাপাশি অনলাইন ক্লাস, অফিসের জরুরি মিটিং কিংবা ফোনে কথা বলার জন্য ওয়্যারলেস ইয়ারবাডস এখন অপরিহার্য। ৫০০ টাকা থেকে শুরু করে ৫,০০০ টাকার মধ্যে একাধিক বিশ্বস্ত সংস্থার টেকসই ও দারুণ প্রযুক্তিযুক্ত ইয়ারবাডস বাজারে সহজলভ্য।
স্মার্টওয়াচ কেবল সময় দেখা নয়, দৈনন্দিন হাঁটার ধাপ পরিমাপ, হার্ট রেট ও অক্সিজেনের মাত্রা মাপা থেকে শুরু করে ঋতুচক্রের হিসেব রাখার সুবিধাও রয়েছে আধুনিক স্মার্টওয়াচে। স্বাস্থ্য সচেতন ভাই বা বোনের জন্য এটি দারুণ একটি উপহার।
পোর্টেবল ব্লুটুথ স্পিকার ভাই বা বোন যদি গান শুনতে ভালবাসেন, তবে একটি ভাল ব্লুটুথ স্পিকার তাঁদের মন জয় করবেই। পিকনিক, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা অবসরের মুহূর্তে গান শোনার জন্য এটি অত্যন্ত উপযোগী।
দ্রুত চার্জিং পাওয়ার ব্যাঙ্ক যাঁদের কাজের সূত্রে বা পড়াশোনার প্রয়োজনে প্রায় সারাদিন বাইরে বাইরে কাটাতে হয়, ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তা তাঁদের নিত্যসঙ্গী। তাই একটি দ্রুত চার্জিং ২০,০০০ বা ১০,০০০ এমএএইচ-এর পাওয়ার ব্যাঙ্ক হতে পারে তাঁদের জন্য কার্যকরী উপহার।
আরও পড়ুন:
ওয়্যারলেস চার্জিং প্যাড বারবার চার্জিং তার জড়ানোর ঝামেলা এড়াতে ওয়্যারলেস চার্জার বেশ জনপ্রিয়। বাড়ি থেকে কাজ করা ভাই বা বোনের কাজের টেবিলে কিংবা খাটের পাশের ড্রয়ারে এই গ্যাজেটটি আধুনিকতার ছোঁয়া আনবে।
মেকানিক্যাল কিবোর্ড ভাই বা বোন যদি কোডিং ভালোবাসেন, নিয়মিত কম্পিউটারে লেখালেখির কাজ করেন কিংবা গেম খেলতে পছন্দ করেন, তবে একটি ব্যাকলিট মেকানিক্যাল কিবোর্ড উপহার দিতে পারেন।
পোলারয়েড বা ইনস্ট্যান্ট ক্যামেরা (Polaroid Camera) উৎসবের সুন্দর মুহূর্তগুলোকে শুধু ফোনের গ্যালারিতে না রেখে সঙ্গে সঙ্গে প্রিন্ট করে বাঁধিয়ে রাখতে পোলারয়েড ক্যামেরার জুড়ি মেলা ভার। ছবি তুলতে এবং পুরনো স্মৃতি সাজিয়ে রাখতে এটিও উপহার হিসেবে দেওয়া যেতে পারে।
ই-বুক রিডার ভাই বা বোন যদি বইয়ের পোকা হন, তবে তাঁদের উপহার দিতে পারেন ই-বুক রিডার। ব্যাগে একগাদা ভারী বই বয়ে নিয়ে যাওয়ার ঝামেলা ছাড়াই হাজার হাজার বই সবসময় থাকবে হাতের মুঠোয়।
আরও পড়ুন:
মিনি রিচার্জেবল ডেস্ক ফ্যান পড়ার টেবিলে বা ল্যাপটপে বসে অফিসের কাজ করার সময় আরাম পেতে এই ধরনের রিচার্জেবল ছোট ফ্যান বেশ কাজের। বিদ্যুৎ চলে গেলেও এগুলো দীর্ঘক্ষণ ব্যাকআপ দিতে সক্ষম।
মাল্টি-ডিভাইস ওটিজি ও স্মার্ট পেনড্রাইভ এক নিমেষে ফোন থেকে ল্যাপটপে ছবি, ভিডিও ও ফাইল ট্রান্সফার করার জন্য ডুয়াল-পোর্ট পেনড্রাইভ খুবই কাজের। উপহারে রাখতে পারেন সেটিও। এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।