Health Partner
Comfort Partner
Knowledge Partner

শুধু দুর্গাপুজো নয়, কালীপুজোতেও মাতে তিলোত্তমা, সাড়ম্বরে চলে আদ্যাশক্তির আরাধনা, জানেন কলকাতার সেরা বারোয়ারির নাম?

শুধু বারাসত, মধ্যমগ্রাম আর নৈহাটি নয়। কলকাতাতেও হয় বহু বিখ্যাত কালীপুজো। এক ঝলকে জেনে নিন কলকাতার সেরা ১০ কালীপুজোর নাম।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ২২:৩৯
 কালীপুজো দেখবেন মানেই কি ছুটতে হবে বারাসত, মধ্যমগ্রাম বা নৈহাটি? কে বলেছে! তিলোত্তমা কলকাতার বুকেও সাড়ম্বরে চলে কালী আরাধনা। আলোর উৎসবে আদিশক্তির পুজো হয় মহা জাঁকজমকে। মাঝে হাতে গুনে আর কয়েকটা দিন। তার আগে রইল কলকাতার সেরা ১০টি ঐতিহ্যবাহী বারোয়ারি কালীপুজোর হদিশ।
০১ / ১০

ফাটাকেষ্টর কালীপুজো (নব যুবক সঙ্ঘ, আমহার্স্ট স্ট্রিট)- উত্তর কলকাতার একদা ডন ফাটাকেষ্টর কালীপুজো নামে পরিচিত। বিশাল প্রতিমা। প্রচুর গয়নায় সাজেন ফাটাকেষ্টর কালী। পুজোর ক'দিন ভক্তদের ঢল নামে এই মণ্ডপে।
০২ / ১০

জানবাজার সম্মিলিত কালীপুজো- মধ্য কলকাতার বিখ্যাত কালীপুজো এটি। একই মণ্ডপে কালীর দশ রূপের পুজো হয়। কলকাতার বাইরে থেকেও বহু মানুষ এখানে প্রতিমা দর্শনে আসেন।
০৩ / ১০

কেওড়াতলা মহাশ্মশান কালীপুজো- দক্ষিণ কলকাতার অন্যতম প্রসিদ্ধ কালী পুজো। মহাশ্মশানে ধুমধাম করে শ্মশানকালীর পুজো করা হয়। শোনা যায়, সধবা মহিলার মৃতদেহ না এলে শ্মশানকালীর পুজো শুরু হয় না আজও।
০৪ / ১০

চেতলা ২৪ পল্লি ক্লাব- দশ মহাবিদ্যার দশ রূপের পুজো হয় এখানে। দশ মহাবিদ্যার দশ রূপ দেখতে প্রতি বছর দর্শনার্থীদের ঢল নামে এই মণ্ডপে।
০৫ / ১০

নব রবীন সঙ্ঘ- মধ্য কলকাতার আরও এক জনপ্রিয় পুজো। বুচিয়াদার কালী নামেও পরিচিত এই প্রতিমা। পটুয়াটোলার বিখ্যাত এই পুজো দেখতে প্রতি বছরই প্রচুর ভক্ত সমাগম হয় এই মণ্ডপে।
০৬ / ১০

আমহার্স্ট স্ট্রিট সাধারণ কালীপূজা কমিটি- রাজনীতিবিদ সোমেন মিত্রর পুজো নামেও পরিচিত। কলকাতার কালীপুজোর তালিকায় অন্যতম আকর্ষণীয় পুজো। বিশাল প্রতিমা ও তার রাজকীয় সাজই এই পুজোর অন্যতম আকর্ষণ।
০৭ / ১০

শ্যামাপল্লী শ্যামা সঙ্ঘ- দক্ষিণ কলকাতার কালী পুজোর তালিকায় অন্যতম জনপ্রিয় এই পুজো হয় যাদবপুরের সুলেখা মোড়ের কাছেই। শুধু এলাকার মানুষ নন,দূর দূরান্তের মানুষের কাছেও তা বেশ জনপ্রিয়।
০৮ / ১০

গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব- মধ্য কলকাতার আরও একটি জনপ্রিয় কালীপুজো। গিরিশ পার্ক মেট্রো স্টেশনের একেবারে ঢিল ছোড়া দূরত্বে এই মণ্ডপ। এখানকার বিশাল প্রতিমা বেশ জনপ্রিয়।
০৯ / ১০

হাওয়া সকাল- একেবারে কলকাতার প্রাণকেন্দ্রে না হলেও বর্তমানে শহরের অন্যতম চর্চিত কালী পুজো হাওয়া সকাল। বরাহনগরে ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের ঠিক উল্টো দিকে এই ক্লাব। বেশ কয়েক বছর ধরেই অভিনব থিম ও অপূর্ব প্রতিমার জন্য পুজোপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই পুজো।
১০ / ১০

এটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy