Health Partner
Comfort Partner
Knowledge Partner

Durga Puja 2021: কী ভাবে বানাবেন ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড

ওয়ার্ক ফ্রম হোমের একটাই সমস্যা। ভিডিয়ো কনফারেন্স। সমস্যা ব্যাকগ্রাউন্ডের। ঘর অপরিষ্কার বা অগোছালো হলে সমস্যা তো বটেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ১৩:১৮
অগোছালো ঘরের সমস্যার একটা সহজ ও দারুণ সমাধান হল ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড।

অগোছালো ঘরের সমস্যার একটা সহজ ও দারুণ সমাধান হল ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড।

ওয়ার্ক ফ্রম হোমে স্বাধীন ভাবে কাজ করার মজাই আলাদা। নিজস্ব একটা ওয়ার্ক স্পেস তৈরি করা যায়। তবে ওয়ার্ক ফ্রম হোমের একটাই সমস্যা। ভিডিয়ো কনফারেন্স। সমস্যা ব্যাকগ্রাউন্ডের। ঘর অপরিষ্কার বা অগোছালো হলে সমস্যা তো বটেই। অযথা নিজের অন্দরমহলকে বাইরের লোকের সামনে তুলে ধরবেনই বা কেন? এই সমস্যার একটা সহজ ও দারুণ সমাধান হল ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড।

কী ভাবে ব্যবহার করবেন এই ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড?

আপনার ডেস্কটপে বা ল্যাপটপে জুম অ্যাপটি খুলুন। এ বার আপনার জুম অ্যাকাউন্টের উপরে ডান দিকে যেখানে প্রোফাইল পিকচার রয়েছে সেখানে ক্লিক করুন। এর পর সেটিংসে ক্লিক করুন।

ব্যাকগ্রাউন্ড ও ফিল্টার অপশনে ক্লিক করুন। এর পর ভার্চুয়্যাল ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন।

যদি আপনার বাড়িতে গ্রিন স্ক্রিন অপশন থাকে তা হলে এই ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড বাছার সময় গ্রিন স্ক্রিন অপশনে ক্লিক করুন। গ্রিন স্ক্রিন না থাকলে চেষ্টা করুন যে কোনও এক রঙের ব্যাকগ্রাউন্ড আছে বাড়ির এ রকম জায়গা বেছে নিতে।

এত সব ঝামেলায় পড়তে না চাইলে আপনি ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড হিসেবে নিজের ছবি ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে প্রথমে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ইমেজ অপশনে ক্লিক করুন। আপনার ব্যাকগ্রাউন্ডে তৈরি।

Durga Puja 2021 Virtual Background

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy