Health Partner
Comfort Partner
Knowledge Partner

Durga Puja 2021: উৎসবের মরসুমে দাম কমল স্যামসাং মোবাইলের

মোটামুটি আড়াই হাজার টাকা দাম কমছে সংস্থার কিছু মোবাইলের৷

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ১৬:৩৭
স্যামসাং গ্যালাক্সি এ-২১।

স্যামসাং গ্যালাক্সি এ-২১।

প্রতিযোগিতার বাজার ধরে রাখতে দাম কমানোর পথে হাঁটল স্যামসাং৷ গ্যালাক্সি এ২১-সিরিজ়ের ফোনের দাম বেশ কিছুটা করা কমানোর সিদ্ধান্ত নিল সংস্থাটি৷ সম্প্রতি প্রকাশিত একট রিপোর্ট থেকে জানা গিয়েছে, মোটামুটি আড়াই হাজার টাকা দাম কমছে সংস্থার কিছু মোবাইলের৷

স্যামসাং গ্যালাক্সি এ-২১-র মূলত তিনটি রূপভেদ রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এ-২১-এসচার জিবি র‌্যাম, ৬৪ জিবি স্টোরেজ, ছয় জিবি র‌্যাম, ৬৪ জিবি স্টোরেজ ও ছয় জিবি র‌্যাম, ১২৮জিবি স্টোরেজ, এই তিনটি রূপভেদে পাওয়া যায়। এর মধ্যে ছয় জিবি র‌্যাম, ৬৪ জিবি স্টোরেজের সেটটি ১৩ হাজার ৯৯৯ টাকায় বিক্রি শুরু হয়েছিল।

ফোনটিতে তিনটি রঙে পাওয়া যায়—কালো, সাদা ও নীল।

স্যামসাং গ্যালাক্সি এ-২১-এ রয়েছে সাড়ে ছ’ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, এক্সিনোস৮৫০ প্রসেসর। এছাড়াও রয়েছে কম করে ৬৪ জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানোও যায়।

ফোনটির প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও ১৫ ডব্লু ফাস্ট চার্জার সাপোর্টের সঙ্গে রয়েছে পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি।

Samsung Tech Durga Puja 2021

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy