E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

এক বছরে বৃদ্ধি ১০.৭ শতাংশ! আশঙ্কা বাড়িয়ে আরও বাড়ল ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, রিপোর্ট দেখলে বোঝা যাচ্ছে, আয়ের নিরিখে সুদ ও আসল মেটানোর ব্যয়ের অনুপাত ৬.৭% থেকে ৬.৬ শতাংশে নামাতে পেরেছে ভারত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ০৯:৪৪
ভারতীয় মুদ্রার শক্তি কমেছে।

ভারতীয় মুদ্রার শক্তি কমেছে। —প্রতীকী চিত্র।

গত কয়েক মাসে ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার শক্তি কমেছে। টাকার এই দোলাচলে মাথা তুলল ভারতের বৈদেশিক ঋণও। আজ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রকাশ করা পরিসংখ্যানে জানানো হয়েছে, ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে সেই বোঝা পৌঁছেছে ৭১,৭৯০ কোটি ডলারে। যা এক বছর আগের তুলনায় ১০.৭% বেশি। ২০২৩ সালের একই সময়ে তা ৬৪,৮৭০ কোটি ছিল। শুধু তা-ই নয়, আলোচ্য সময়ের আগের ত্রৈমাসিকের (জুলাই-সেপ্টেম্বর) চেয়েও বিদেশি ঋণ (৭১,২৭০ কোটি ডলার) বেড়েছে ০.৭%। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, রিপোর্ট দেখলে বোঝা যাচ্ছে, আয়ের নিরিখে সুদ ও আসল মেটানোর ব্যয়ের অনুপাত ৬.৭% থেকে ৬.৬ শতাংশে নামাতে পেরেছে ভারত। তবে বেসরকারি ক্ষেত্রের ঋণ অনেকটা বেড়ে গিয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Economy Loan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy