E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

১০ বছরের মধ্যে প্লাস্টিক শিল্পে দেশে এক লক্ষ কোটি বিনিয়োগের সম্ভাবনা, দাবি সংগঠনের তরফে

প্লাস্টিক শিল্পের প্রসারে আগামী ৫-১০ ফেব্রুয়ারি দিল্লিতে প্লাস্টিকজাত পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ০৭:১০

—প্রতীকী চিত্র।

ভারতের প্লাস্টিক শিল্পে ১ লক্ষ কোটি টাকা লগ্নির সম্ভাবনা রয়েছে, জানাল তাদের সংগঠন ‘ইন্ডিয়ান প্লাস্টিক অ্যাসোসিয়েশন’। এর চেয়ারম্যান অলোক টেব্রিওয়ালার দাবি, আগামী ১০ বছরের মধ্যেই ওই পুঁজি আসবে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তাঁর দাবি, দেশে সব থেকে দ্রুত যে সব শিল্প বাড়ছে, তার অন্যতম প্লাস্টিক। এর প্রসারে আগামী ৫-১০ ফেব্রুয়ারি দিল্লিতে প্লাস্টিকজাত পণ্যের একটি প্রদর্শনীরও আয়োজন করেছেন তাঁরা।

সংগঠনের পরিসংখ্যান, বর্তমানে এ দেশে প্লাস্টিক শিল্পের বহর ৬ লক্ষ কোটি টাকা। অলোক জানিয়েছেন, এখনও পর্যন্ত তারা লগ্নি পেয়েছে প্রায় ১ লক্ষ কোটির। গত অর্থবর্ষে (২০২৪-২৫) ১২০০ কোটি ডলারের প্লাস্টিক পণ্য রফতানি করেছে ভারত। পশ্চিমবঙ্গ থেকে হয়েছে ৫৮ কোটি ডলার। সারা দেশে প্লাস্টিকের সামগ্রী তৈরির ৬৫,০০০ কারখানা রয়েছে, পশ্চিমবঙ্গে ৬০০০। এর সিংহভাগই ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থা। এই শিল্পে কাজ করেন প্রায় সাত লক্ষ কর্মী। আগামী ১০ বছরে নতুন লগ্নি আসার পরে আরও সাত লক্ষ জনের কর্মসংস্থান হবে, দাবি অলোকের।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Investment MSME

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy