Advertisement
E-Paper

পড়ল সূচক, টাকা

সাত মাসের উচ্চতা থেকে নেমে এল সেনসেক্স। বৃহস্পতিবার তা ২৫৭.২০ পয়েন্ট পড়ে হল ২৬,৭৬৩.৪৬ অঙ্ক। বিশেষজ্ঞেরা বলছেন, এর কারণ মূলত দু’টি। এক, মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের বৈঠকের আগে লগ্নিকারীদের কিছুটা সতর্ক হয়ে পা ফেলা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুন ২০১৬ ০৩:০১

সাত মাসের উচ্চতা থেকে নেমে এল সেনসেক্স। বৃহস্পতিবার তা ২৫৭.২০ পয়েন্ট পড়ে হল ২৬,৭৬৩.৪৬ অঙ্ক। বিশেষজ্ঞেরা বলছেন, এর কারণ মূলত দু’টি। এক, মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের বৈঠকের আগে লগ্নিকারীদের কিছুটা সতর্ক হয়ে পা ফেলা। যা টেনে নামিয়েছে অন্যান্য দেশের বেশির ভাগ সূচককেও। আর দুই, তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের পূর্বাভাস। যেখানে তারা জানিয়েছে যে, আগামী কয়েকটি ত্রৈমাসিকে তাদের ব্যবসায় ওঠা-পড়া চলবে। এর জেরে এ দিন তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ার বেচতে দেখা গিয়েছে লগ্নিকারীদের। তার উপর বিশ্ব বাজারে তেলের দাম বাড়তে থাকাও কিছুটা চাপ তৈরি করেছে, জানাচ্ছে সংশ্লিষ্ট মহল।

পাঁচ দিন টানা ওঠার পরে এ দিন ডলারের সাপেক্ষে টাকার দামও পড়ে গিয়েছে ৬ পয়সা। এক ডলার দাঁড়িয়েছে ৬৬.৭১ টাকায়।

Rupee index

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy