E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

অক্টোবরেও থাকল পাঁচ শতাংশের উপরেই, কিছুতেই কমানো যাচ্ছে না দেশ জুড়ে বেকারত্বের হার

একাংশের দাবি, উৎসবের মরসুমে যখন কেনাকাটা বৃদ্ধির হাত ধরে অস্থায়ী কর্মী নিয়োগ বেশি হয়, তখন বেকারত্বের হার স্থির থাকা এবং শহরাঞ্চলে মাথা তোলা আশঙ্কার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ০৯:৪৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দেশে কর্মহীন মানুষের হার ৫% থেকে নীচে নামছে না। সোমবার সরকারি পরিসংখ্যান জানাল, অক্টোবরে ১৫ বছর ও তার বেশি বয়সিদের মধ্যে তা ছিল ৫.২%। অবিকল সেপ্টেম্বরের মতো। সংশ্লিষ্ট মহলের দাবি, গত এপ্রিল থেকে প্রতি মাসে এই হার প্রকাশ করছে কেন্দ্র। ত্রৈমাসিকের হিসাবও দিচ্ছে। দেখা গিয়েছে, মাসে হোক বা তিন মাসে, এখনও পর্যন্ত তা ৫ শতাংশের কম হয়নি। তার উপরে অক্টোবরে শহরে বেকারত্বের হার ৭% ছুঁয়েছে। সেপ্টেম্বরে ছিল ৬.৮%। গ্রামে অবশ্য ৪.৬% থেকে কমে হয়েছে ৪.৪%।

একাংশের দাবি, উৎসবের মরসুমে যখন কেনাকাটা বৃদ্ধির হাত ধরে অস্থায়ী কর্মী নিয়োগ বেশি হয়, তখন বেকারত্বের হার স্থির থাকা এবং শহরাঞ্চলে মাথা তোলা আশঙ্কার। তবে তথ্য বলছে, কাজের দুনিয়ায় বেড়েছে মহিলাদের অংশীদারি। তাঁদের মধ্যে বেকারত্ব সেপ্টেম্বরের ৫.৫% থেকে কমে হয়েছে ৫.৪%। বেশ কিছুটা কমেছে গ্রামাঞ্চলে, ৪.৩% থেকে ৪ শতাংশে। আবার সেখানে পুরুষদের বেকারত্ব কমলেও, তা মাথা তুলেছে শহরে।


এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Unemployment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy