Advertisement
E-Paper

শীঘ্রই আবেদন প্রক্রিয়া চালু করতে পারে সিবিএসই, বহিরাগত হিসাবে ফের পরীক্ষায় বসায় সুযোগ মিলবে কী ভাবে?

গত বছরের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট শিক্ষাবর্ষে ‘এসেনশিয়াল রিপিট’ হিসাবে ঘোষিত পরীক্ষার্থীরা, কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীরা, বা আগের বছর অকৃতকার্যেরা ফের পরীক্ষায় বসতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৯
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

বোর্ড পরীক্ষার জন্য বহিরাগত (প্রাইভেট) পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। তবে এখনও পর্যন্ত আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি বোর্ড।

২০২৫ সালে, ৯ সেপ্টেম্বর থেকে প্রাইভেট পরীক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু করেছিল সিবিএসই। সেই সময়সূচি অনুসরণ করলে ২০২৭ সালের পরীক্ষার জন্য আবেদনপত্র আগামী কয়েক দিনের মধ্যেই প্রকাশিত হতে পারে বলে মনে করছে শিক্ষামহল।

কারা আবেদন করতে পারবেন?

গত বছরের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট শিক্ষাবর্ষে ‘এসেনশিয়াল রিপিট’ হিসাবে ঘোষিত পরীক্ষার্থীরা, কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীরা, বা আগের বছর অকৃতকার্যেরা ফের পরীক্ষায় বসতে পারবেন। পাশাপাশি যারা এক বা একাধিক বিষয়ে প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট নয়, আরও ভাল ফলের প্রত্যাশায় এই পরীক্ষায় বসা যাবে।

শুধু তা-ই নয়, ইতিমধ্যে উত্তীর্ণ হলেও অতিরিক্ত একটি বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে।

তবে ২০২৭ সালের প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য চূড়ান্ত যোগ্যতার শর্ত কী হবে, তা সিবিএসই-র নিজস্ব বিজ্ঞপ্তি প্রকাশের পরই নিশ্চিত হওয়া যাবে।

কী ভাবে আবেদন করবেন?

১। সিবিএসই-র নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে।

২। প্রাইভেট পরীক্ষার্থী সংক্রান্ত পরীক্ষার বিভাগে যেতে হবে।

৩। প্রাইভেট পরীক্ষার আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে।

৪। প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

৫। নির্ধারিত পরীক্ষার ফি জমা দিতে হবে।

৬। আবেদনপত্র জমা দিয়ে ভবিষ্যতের প্রয়োজনের জন্য তার একটি কপি সংরক্ষণ করে রাখতে হবে।

কবে হবে পরীক্ষা?

সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে হয়। ২০২৭ সালের বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী কিছু দিনের মধ্যে প্রকাশ করবে বলে জানিয়েছে বো

CBSE 2026 Exam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy