Advertisement
E-Paper

২০২৭-এর গেট আবেদন প্রক্রিয়ার বদল হল সময়সূচি, নয়া সূচি প্রকাশ করল আইআইটি মাদ্রাজ

এ বার আবেদনের ক্ষেত্রে একটি নতুন ও বাধ্যতামূলক শর্ত যুক্ত করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, সকল আবেদনকারীকে ডিজিলকার অ্যাকাউন্টের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৬ ১৮:৪৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

২০২৭-এর গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং-এর সময়সূচি পরিবর্তন করা হল। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজের তরফে এমনটাই জানানো হয়েছে।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৭ অগস্ট থেকে গেট অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেম পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী এই প্রক্রিয়াটি ১৪ অগস্ট থেকেই শুরু হওয়ার কথা ছিল।

নতুন সময়সূচি অনুসারে, বিনা জরিমানায় আবেদন প্রক্রিয়া চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। কোনও পরীক্ষার্থী নির্ধারিত সময়ে আবেদন করতে না পারলে, জরিমানা-সহ ৫ অক্টোবর, পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন। কোন শহরে পরীক্ষা দিতে হবে তা জানা যাবে ৪ জানুয়ারি, ২০২৭-এ। তবে অ্যাডমিট কার্ড প্রকাশের দিন এখনও জানানো হয়নি।

এ বার আবেদনের ক্ষেত্রে একটি নতুন ও বাধ্যতামূলক শর্ত যুক্ত করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, সকল আবেদনকারীকে অবশ্যই ডিজিলকার অ্যাকাউন্টের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে। পোর্টাল চালু হওয়ার আগেই পরীক্ষার্থীদের নতুন ডিজিলকার অ্যাকাউন্ট তৈরি করা অথবা আগে থেকে তৈরি থাকা অ্যাকাউন্ট যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরীক্ষা ভারতীয় পরীক্ষার্থীদের পাশাপাশি বিদেশে থাকা প্রবাসী ভারতীয় এবং বিদেশি নাগরিকেরাও দিতে পারবেন। তাঁদের ক্ষেত্রে প্রতি টেস্ট পেপারের জন্য ২,০০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।

তবে আইআইটি মাদ্রাজ জানিয়েছে, বিদেশে থাকা প্রার্থীদের জন্য আন্তর্জাতিক কোনও পরীক্ষাকেন্দ্র রাখা হচ্ছে না। ফলে প্রবাসী বা বিদেশি পরীক্ষার্থীদেরও আবেদনপত্র পূরণের সময় ভারতের ভিতরে অবস্থিত শহরের কেন্দ্রই নির্বাচন করতে হবে। সম্পূর্ণ প্রক্রিয়া শেষে আইআইটি মাদ্রাজ আগামী ২০২৭-এ ৬, ৭, ১৩, ১৪, ২০ এবং ২১ ফেব্রুয়ারি বিভিন্ন দফায় এই গেট পরিচালনা করবে।

GATE Exam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy