Advertisement
E-Paper

শুরু ইউএক্স ডিজ়াইন বিষয়ে ছ’মাসের সার্টিফিকেট কোর্স! আইআইটি দিল্লিতে কারা আবেদন করতে পারবেন?

ছ’মাসের এই কোর্সে মানবকেন্দ্রিক নকশা পদ্ধতি, ডিজাইনের মৌলিক ধারণা এবং আধুনিক কর্মপদ্ধতির মাধ্যমে ডিজিটাল পণ্যের ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সটি পরিচালনা করবে আইআইটি দিল্লির ডিজ়াইন বিভাগ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১২:৪৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আইআইটি দিল্লির কন্টিনিউয়িং এডুকেশন প্রোগ্রাম (সিইপি) ডিজিটাল পণ্যের নকশা, ব্যবহারকারীর অভিজ্ঞতার উন্নতি এবং এই বিষয়ে দক্ষতা বাড়াতে ‘ডিজ়াইন থিঙ্কিং ফর ইউজার এক্সপিরিয়েন্স’ সার্টিফিকেট কোর্সের চতুর্থ ব্যাচে ভর্তির আবেদন গ্রহণ শুরু করেছে।

এই কোর্সের জন্য আবেদন করা যাবে ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত। যে কোনও বিষয়ে স্নাতক এবং অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন। ছ’মাসের এই কোর্সে মানবকেন্দ্রিক নকশা পদ্ধতি, ডিজাইনের মৌলিক ধারণা এবং আধুনিক কর্মপদ্ধতির মাধ্যমে ডিজিটাল পণ্যের ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সটি পরিচালনা করবে আইআইটি দিল্লির ডিজ়াইন বিভাগ।

ক্লাসের সূচি

ক্লাস শুরু হবে ২৭ নভেম্বর ২০২৬, চলবে ২৯ মে ২০২৭ পর্যন্ত। প্রতি শনিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস করানো হবে।

কোর্স ফি ও শংসাপত্র

কোর্সের ফি ১ লক্ষ ৪৯ হাজার টাকা। এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটিও দিতে হবে পড়ুয়াকে।

সামগ্রিক মূল্যায়নে অন্তত ৬০ শতাংশ নম্বর এবং ন্যূনতম ৫০ শতাংশ উপস্থিতি থাকলে সিইপি, আইআইটি দিল্লির তরফে ‘সার্টিফিকেট অফ সাকসেসফুল কমপ্লিশন’ দেওয়া হবে। নম্বর ৬০ শতাংশের কম এবং উপস্থিতি ৫০ শতাংশের নীচে হলে দেওয়া হবে ‘সার্টিফিকেট অফ পার্টিসিপেশন’।

IIT Delhi Certificate Course

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy