প্রকাশিত হল নিট পিজি ২০২৬ -এর অ্যাডমিট কার্ড। পরীক্ষার্থীরা ন্যাশনাল বোর্ড অফ এগ্জ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস-এর (এনবিইএমএস) নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ইউজ়ার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। নিট পিজি ২০২৬ পরীক্ষা হবে আগামী ৩০ আগস্ট এক শিফটে সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।
পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ডের কাগজে প্রতিলিপি এবং একটি বৈধ সচিত্র পরিচয়পত্র নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, আবেদন নম্বর, জন্মতারিখ, ছবি, পরীক্ষার তারিখ ও সময়, পরীক্ষাকেন্দ্রের ঠিকানা, পরীক্ষাকেন্দ্রে পৌঁছোনোর সময়, পরীক্ষার দিনের প্রয়োজনীয় নির্দেশিকা থাকবে।
পরীক্ষার সময় ও ধরন
পরীক্ষাটি কম্পিউটার-বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে হবে। প্রশ্নপত্রে মোট ১৮০টি বহু বিকল্পমূলক প্রশ্ন (এমসিকিউ) থাকবে এবং পরীক্ষার সময় ৩ ঘণ্টা ৩০ মিনিট।
প্রতিটি সঠিক উত্তরের জন্য পরীক্ষার্থীরা ৪ নম্বর পাবেন এবং ভুল উত্তরের ক্ষেত্রে ১ নম্বর কেটে নেওয়া হবে। কোনও প্রশ্নের উত্তর না দিলে সে ক্ষেত্রে কোনও নম্বর যোগ বা বিয়োগ হবে না।
কী ভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?
১। প্রথমে এনবিইএমএস-এর নিজস্ব ওয়েবসাইটে nbe.edu.in যেতে হবে।
২। নিট পিজি পরীক্ষার বিভাগে যেতে হবে।
৩। অ্যাডমিট কার্ড লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
৪। নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে।
৫। এর পরই অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখা যাবে।
৬। সমস্ত তথ্য যাচাই করে সেটি ডাউনলোড অপশনে ক্লিক করে তা প্রিন্ট করতে নিতে হবে।