Advertisement
E-Paper

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় শুরু স্নাতকে ভর্তির প্রক্রিয়া, বিএ, বিএসসি বা বিকম পড়ার সুযোগ

স্কুল অফ হিউম্যানিটিজ়-এর দু’টি বিষয়, স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস-এর চারটি বিষয়, স্কুল অফ সায়েন্সেস-এর পাঁচটি বিষয়, স্কুল অফ এডুকেশনের একটি বিষয় এবং স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ়-এর দু’টি বিষয়ে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ১৪:১৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজ্যের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে (এনএসওইউ) বিভিন্ন বিষয়ে স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জুলাই পর্বের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট কোর্সগুলিতে পড়ুয়া ভর্তি নেওয়া হবে।

স্কুল অফ হিউম্যানিটিজ়-এর দু’টি বিষয়, স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস-এর চারটি বিষয়, স্কুল অফ সায়েন্সেস-এর পাঁচটি বিষয়, স্কুল অফ এডুকেশনের একটি বিষয় এবং স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ়-এর দু’টি বিষয়ে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

ন্যাশনাল এডুকেশন পলিসি (এনইপি) ২০২০ নিয়ম মেনে চার বছরের স্নাতক স্তরে ভর্তি নেওয়া হবে। ইংরেজি, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, গণিত, ভূগোল, প্রাণিবিজ্ঞান, রসায়ন,উদ্ভিদবিদ্যা, এডুকেশন, অর্থনীতি এবং বাণিজ্য বিষয়ে বিএ, বিএসসি বা বিকম পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। আবেদনের জন্য প্রার্থীর দ্বাদশ উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

আবেদন করবেন কী ভাবে?

আবেদনের জন্য নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ৩১ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Admission 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy