Advertisement
E-Paper

অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েট খুঁজছে ইগনু, কোন যোগ্যতা থাকলে আবেদন করা যাবে?

সংশ্লিষ্ট পদে প্রথমে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পর তাঁদের কর্মদক্ষতার ভিত্তিতে এই মেয়াদ বাড়িয়ে সর্বাধিক দু’বছর পর্যন্ত করা হতে পারে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩০,০০০ টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ১২:২৯
ইগনু।

ইগনু। ছবি: সংগৃহীত।

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে (ইগনু) কর্মখালি। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। সংশ্লিষ্ট পদে প্রথমে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পর তাঁদের কর্মদক্ষতার ভিত্তিতে এই মেয়াদ বাড়িয়ে সর্বাধিক দু’বছর পর্যন্ত করা হতে পারে। নিযুক্তদের পারিশ্রমিক মাসে ৩০,০০০ টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক অথবা ডিপ্লোমা থাকতে হবে। প্রোগ্রাম প্রোডাকশন, প্রোগ্রাম ম্যানেজমেন্ট অথবা সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা চাই। অবসরপ্রাপ্তদের যদি সংশ্লিষ্ট বিভাগে অভিজ্ঞতা থাকে তা হলেও আবেদন করা যাবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে ইগনু-র ওয়েবসাইটে (https://www.ignou.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৫ অগস্টের মধ্যে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

IGNOU

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy