Advertisement
E-Paper

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে একাধিক বিষয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ, বৃদ্ধি হয়েছে আবেদনের মেয়াদ

গণিত, বাংলা, ইংরেজি, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, বাণিজ্য, সোশ্যাল ওয়ার্ক, অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়া যাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজ্যের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে (এনএসওইউ) বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তরের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে সম্প্রতি পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এখনও আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।

গণিত, বাংলা, ইংরেজি, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, বাণিজ্য, সোশ্যাল ওয়ার্ক, অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়া যাবে। সব ক’টি বিভাগেই স্নাতকোত্তর স্তরের কোর্সের মেয়াদ দু’বছর। তবে পড়ুয়াদের রেজিস্ট্রেশনের মেয়াদ পাঁচ বছর থাকবে। অর্থাৎ, পাঁচ বছরের মধ্যে স্নাতকোত্তর স্তরের পড়া শেষ করতে হবে। পাশাপাশি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়েও স্নাতক ও স্নাতকোত্তর পড়ার সুযোগ রয়েছে। এই কোর্সের মেয়াদ এক বছরের। রেজিস্ট্রেশনের মেয়াদ তিন বছর। আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে এনএসওইউ-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। বর্ধিত মেয়াদ অনুযায়ী আবেদনের শেষ দিন ২৫ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বরের মধ্যে টাকা জমা দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Admission 2026

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy