পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের সুযোগ। ২০২৬-২৮ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে আগেই শুরু হয়েছিল ভর্তি প্রক্রিয়া। ফের দ্বিতীয় পর্বের ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু করল প্রতিষ্ঠান। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।
জাতীয় শিক্ষানীতি ২০২০ মেনে বিজ্ঞান, কলা এবং বাণিজ্য বিভাগের একাধিক বিষয়ে ভর্তির নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য, অর্থনীতি, পরিবেশ বিজ্ঞান, জৈবপ্রযুক্তি, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার সায়েন্স, লাইব্রেরি সায়েন্স (ইন্টিগ্রেটেড ব্যাচেলর্স ও মাস্টার্স কোর্স), জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন, আইন (এলএলএম কোর্স), গণিত, পারফর্মিং আর্টস (হিন্দুস্তানি সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত), পদার্থবিদ্যা, মনোবিদ্যা, স্পোর্টস সায়েন্স (মাস্টার্স কোর্স), ইংরেজি, ইতিহাসে এখনও ভর্তির সুযোগ রয়েছে। সব ক’টি কোর্সই দু’বছরের, চারটি সেমেস্টারে বিভক্ত। বিভিন্ন বিষয়ের ৮০ শতাংশ আসনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পড়ুয়ারাই ভর্তির সুযোগ পাবেন। বাকি ২০ শতাংশ আসনে অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভর্তির সুযোগ রয়েছে। যাঁরা ২০২৪-২৬ সালের মধ্যে ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক উত্তীর্ণ, শুধু মাত্র তাঁরাই স্নাতকোত্তরে আবেদন করতে পারবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://skbu.ac.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ অগস্ট। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।