Advertisement
E-Paper

বিজপুরে উদ্ধার ভবঘুরে যুবতীর দেহ

পরিত্যক্ত মাঠ থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় যুবতীর দেহ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বিজপুর থানা এলাকার ভূতবাগানে। পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ হালিশহর স্টেশন সংলগ্ন ভূতবাগান এলাকার একটি ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয় ওই যুবতীর দেহ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ১৫:১৪
এই মাঠেই উদ্ধার হয় যুবতীর দেহ। সজল চট্টোপাধ্যায়ের তোলা ছবি।

এই মাঠেই উদ্ধার হয় যুবতীর দেহ। সজল চট্টোপাধ্যায়ের তোলা ছবি।

পরিত্যক্ত মাঠ থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় যুবতীর দেহ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বিজপুর থানা এলাকার ভূতবাগানে। পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ হালিশহর স্টেশন সংলগ্ন ভূতবাগান এলাকার একটি ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয় ওই যুবতীর দেহ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাঠটি পরিত্যক্ত। ওই মাঠে শুধুমাত্র আবর্জনা ফেলা হয়। তাই কী ভাবে ওই মাঠে দেহটি এল তা নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।

যুবতীর দেহের পাশ থেকে একটি জামা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সন্দেহ জামাটি ওই যুবতীরই। যুবতীকে ধর্ষণ করা হয়েছে কী না তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদও ভবঘুরে ওই যুবতীকে হালিশহর স্টেশনে ঘোরাফেরা করতে দেখেছেন স্থানীয়রা। যুবতীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

bijpur young lady unknown young lady bijpur unkown body

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy