ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে, তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
রেডিয়োলজিস্ট নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। দিন প্রতি ৩ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। সপ্তাহে দু’দিন সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত কাজ করতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হওয়া চাই। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রেডিয়োলজি বিষয়ে স্নাতকোত্তর বা ডিপ্লোমা থাকতে হবে। এক বছরের ইন্টার্নশিপ করা থাকতে হবে। রাজ্য মেডিক্যাল কাউন্সিল বা ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল স্বীকৃত রেজিস্ট্রেশন থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
-
জ্যোতির্পদার্থবিদ্যায় মহাবিশ্বের রহস্যভেদ! কী পড়ানো হয় অ্যাস্ট্রোফিজিক্সে, কোথায় পড়ার সুযোগ? পেশাগত ভবিষ্যৎ কেমন?
-
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের জন্য গবেষক চাই, মিলবে ফেলোশিপ, কারা আবেদন করতে পারবেন?
-
কৃত্রিম বুদ্ধিমত্তা ও বাংলাচর্চার মেলবন্ধন! প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে মিলবে বিশেষ পাঠ্যক্রমে যোগদানের সুযোগ
আবেদন করবেন কী ভাবে?
ইচ্ছুক প্রার্থীকে https://barrackpore.cantt.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে ‘ইনফরমেশন’ এবং ‘রিক্রুটমেন্টে’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন করতে হবে। ১৪ অগস্টের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তার পর ইন্টারভিউয়ের জন্য বাছাই করা প্রার্থীদের ডাকা হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।