Advertisement
E-Paper

ভারতীয় রেলের পূর্ব উপকূল বিভাগে ১৪২১ পদে কর্মী প্রয়োজন, কোন যোগ্যতা থাকলে করা যাবে আবেদন?

প্রার্থীদের প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় (সিবিটি) বসতে হবে। সিবিটি-তে প্রতিটি ভুল উত্তরের ক্ষেত্রে ওই প্রশ্নের জন্য নির্ধারিত নম্বরের এক-তৃতীয়াংশ কেটে নেওয়া হবে। তবে সিবিএটি-তে নেগেটিভ মার্কিং থাকবে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৬ ১৮:৩৮
Application for Railway recruitment

পূর্ব উপকূল রেলে কাজের সুযোগ। ছবি : সংগৃহীত।

পূর্ব উপকূলীয় রেলে প্রয়োজন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট-সহ একাধিক কর্মী। ওই সব পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। জেনারেল ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এগজামিনেশন-এর (জিডিসিই) মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। যোগ্য প্রার্থীরা পূর্ব উপকূলীয় রেলের সরকারি ওয়েবসাইট rrcbbs.org.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। একজন প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করলেও একটি অনলাইন আবেদনই জমা দিতে পারবেন।

কোন পদে কত নিয়োগ

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্যে বরাদ্দ ১০৪৬টি আসন, স্টেশন মাস্টারের ১২টি, গুডস ট্রেন ম্যানেজারের ২৮৪টি, জুনিয়র ইঞ্জিনিয়ারের ২২টি, টেকনিশিয়ানের ৫১টি, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ৪টি, কমার্শিয়াল ক্লার্ক কাম টিকিট কালেক্টরের ২টি মিলিয়ে মোট ১৪২১টি শূন্যপদ পূরণ করা হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৫ অগস্ট থেকে। আবেদন করার শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর।

নির্বাচন প্রক্রিয়া কী ভাবে হবে?

প্রার্থীদের প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় (সিবিটি) বসতে হবে। সিবিটি-তে প্রতিটি ভুল উত্তরের ক্ষেত্রে ওই প্রশ্নের জন্য নির্ধারিত নম্বরের এক-তৃতীয়াংশ কেটে নেওয়া হবে। তবে সিবিএটি-তে নেগেটিভ মার্কিং থাকবে না। কোনও কোনও পদের ক্ষেত্রে সাধারণ দক্ষতা পরীক্ষা বা টাইপিং দক্ষতা পরীক্ষা নেওয়া হবে। নির্বাচিতদের নথি যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষাও হবে। এর পর সিবিটি বা সিবিটিএ-এ প্রাপ্ত নম্বর ও মেধার ভিত্তিতে শূন্যপদের সমসংখ্যক প্রার্থীকে নথিযাচাই-এর জন্য বাছাই করা হবে।

ন্যূনতম যোগ্যতার নম্বর কী হতে হবে?

অসংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৪০ শতাংশ, অন্যান্য অনগ্রসর শ্রেণির ক্ষেত্রে ৩০ শতাংশ, তফসিলি জাতির জন্য ৩০ শতাংশ এবং তফসিলি উপজাতির ক্ষেত্রে ২৫ শতাংশ নম্বর প্রয়োজন।

railway job positions Govt Job

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy