Advertisement
E-Paper

ইগনু-তে সিনিয়র কনসালট্যান্ট নিয়োগ, কারা, কী ভাবে আবেদন করতে পারবেন? রইল খুঁটিনাটি

কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স ডিভিশনে সিনিয়র কনসালট্যান্ট নিয়োগ করা হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য এই নিয়োগ। শূন্যপদ দু’টি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৬ ২০:১৩
ইগনু।

ইগনু। ছবি: সংগৃহীত।

ইন্দিরা গাঁধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে (ইগনু) কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স ডিভিশনে সিনিয়র কনসালট্যান্ট নিয়োগ করা হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য এই নিয়োগ। শূন্যপদ দু’টি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে ছ’মাস কাজের মেয়াদ থাকবে। পরে দু’বছর পর্যন্ত সেই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকার মধ্যে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি বা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে ইগনু-র ওয়েবসাইটে (https://www.ignou.ac.in/) যেতে হবে। হোমপেজ থেকে ‘জবস অ্যাট ইগনু’-তে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া আইডি-তে আবেদনপত্র ই-মেল করতে হবে। বর্ধিত মেয়াদ অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৪ সেপ্টেম্বর। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Job Vacancy Job Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy