যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্টার্নশিপ বা প্রশিক্ষণের সুযোগ পাবেন পড়ুয়ারা। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্বল্প মেয়াদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এ জন্য প্রার্থীদের মূল্যায়ন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ়ে প্রকল্পের কাজ হবে। সেখানে দু’জন স্টুডেন্ট ইন্টার্ন নিয়োগ করা হবে। যাঁদের কাজের মেয়াদ থাকবে প্রথমে এক বছর। পরে প্রয়োজন অনুযায়ী তিন বছর পর্যন্ত বৃদ্ধি হতে পারে। বৃত্তি বাবদ ইন্টার্নদের প্রথম বছর প্রতি মাসে ২০ হাজার টাকা দেওয়া হবে। দ্বিতীয় বছর মাসে মিলবে ২১ হাজার টাকা এবং তৃতীয় বছর প্রতি মাসে ২২,০৫০ টাকা করে দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি বা এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এমটেক ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ৩০ জুলাই ইন্টারভিউ শুরু হবে। তবে তার আগে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এ জন্য প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jadavpuruniversity.in) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।