কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলজ়ফিক্যাল রিসার্চের অর্থানুকূল্যে চালিত প্রকল্পে গবেষণার সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বুদ্ধিস্ট স্টাডিজ় বিভাগের তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। প্রতি মাসে ১০ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। প্রথমে গবেষণার কাজের মেয়াদ থাকবে দু’বছর। যদিও প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বুদ্ধিস্ট স্টাডিজ় বা দর্শন বিষয়ে মাস্টার অফ আর্টস ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১ অক্টোবর ইন্টারভিউ শুরু হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (jadavpuruniversity.in) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এ ছাড়াও এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলিও জানা যাবে।