Advertisement
E-Paper

একাধিক সরকারি চাকরি পরীক্ষায় জাতিগত বিভাগ সংশোধনের সুযোগ! নয়া নির্দেশিকা পাবলিক সার্ভিস কমিশনের

পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের নির্দেশিকা অনুযায়ী, যে সব পরীক্ষার্থী ওবিসি উপবিভাগ বা সাধারণ বিভাগের তথ্য আপডেট করতে চান, তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই সুযোগ পাবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৩
জাতিগত বিভাগ সংশোধন নিয়ে নয়া নির্দেশিকা পাবলিক সার্ভিস কমিশনের।

জাতিগত বিভাগ সংশোধন নিয়ে নয়া নির্দেশিকা পাবলিক সার্ভিস কমিশনের। প্রতীকী ছবি।

রাজ্যের তরফে বেশ কয়েকটি সরকারি চাকরির আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছিল আগেই। সেই পরীক্ষাগুলির আবেদন সংশোধনের ফের সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (ডব্লুউবিপিএসসি)। মূলত ওবিসি সংরক্ষণ জটিলতা এড়াতে ‘এডিট উইন্ডো’ বা ফর্ম সংশোধনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন।

পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের নির্দেশিকা অনুযায়ী, যে সব পরীক্ষার্থী ওবিসি উপবিভাগ বা সাধারণ বিভাগের তথ্য আপডেট করতে চান, তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই সুযোগ পাবেন।

কোন পরীক্ষার জন্য কবে সংশোধনের সুযোগ মিলবে?

ডব্লিউবিসিএস ২০২৪— ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬।

ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ২০২৩— ২০ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬।

ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ২০২৪— ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১ অক্টোবর ২০২৬।

মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট ২০২৪— ৫ অক্টোবর ২০২৬ থেকে ১১ অক্টোবর ২০২৬।

কী ভাবে সংশোধন করবেন?

প্রথমে পিএসসি-র অফিশিয়াল পোর্টালে লগ-ইন করতে হবে।

এরপর ‘এডিট’ অপশনে গিয়ে ওবিসি প্রার্থীরা তাদের ক্যাটাগরি ও ড্রপ-ডাউন তালিকা থেকে সঠিক সাব-ক্যাটাগরি বেছে নিতে হবে।

পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সাম্প্রতিক এনসিএল সার্টিফিকেটের নম্বর, ইস্যুর তারিখ এবং প্রদানকারী কর্তৃপক্ষের নাম বসিয়ে ফর্মটি প্রিভিউ করে ‘সেভ’ করতে হবে।

কমিশন জানিয়েছে, কোনও পরীক্ষার্থী যদি নির্ধারিত সময়ের মধ্যে এই তথ্য আপডেট না করেন, তবে তাঁর আবেদনটি স্বয়ংক্রিয় ভাবে সাধারণ বা ‘ইউআর’ ক্যাটাগরি হিসেবে গণ্য হবে এবং পরবর্তীতে এ বিষয়ে কোনও দাবি গ্রহণযোগ্য হবে না।

উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে নতুন নিয়মে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্রই বাতিল করে দেয় কলকাতা হাই কোর্ট। গত অগস্টে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অনুজ সিংহের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, ওবিসি-এ এবং ওবিসি-বি বিভাজন এখন আর নেই। তাই এই ধরনের শংসাপত্রগুলির আর বৈধতা নেই। যাঁদের এই শংসাপত্র রয়েছে, তাঁরা এখন থেকে ‘সাধারণ শ্রেণি’ (জেনারেল ক্যাটেগরি) হিসেবেই বিবেচিত হবেন। এই রায় ঘোষণার আগে যে সকল সরকারি পরীক্ষার আবেদন প্রক্রিয়া চলেছিল, সেগুলি ফের সংশোধন করার সুযোগ দিল কমিশন।

WBPSC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy