কেন্দ্রীয় সরকারের অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর (এএনআরএফ) অর্থানুকূল্যে চালিত গবেষণা প্রকল্পে কাজের সুযোগ দিচ্ছে সিকিম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। ‘ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি’ বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রতি মাসে সাম্মানিক মিলবে ৩৭ হাজার টাকা। প্রথমে প্রকল্পটিতে কাজের মেয়াদ এক বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী দু’বছর পর্যন্ত বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি, বায়োইনফরমেটিক্স, মাইক্রোবায়োলজি অথবা এগ্রিকালচার বিষয়ে ফার্স্ট ক্লাস-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। পাশাপাশি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ অগস্ট। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।