Advertisement
E-Paper

স্টাফ সিলেকশন কমিশনের সিপিও ২০২৬ নিয়োগ, ১৮৭১ শূন্যপদের জন্য আবেদন শুরু কবে থেকে?

বিজ্ঞপ্তি অনুযায়ী, দিল্লি পুলিশের পুরুষ বিভাগে ২০৫, মহিলা বিভাগে ১১২, সিএপিএফ-এ এসআই (জিডি) পদে ১,৩২০ এবং সিআইএসএফ-এ এসআই (ফায়ার) পদে ২৩৪ জনকে নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

প্রকাশিত হল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)সাব-ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস এগজ়ামিনেশন(এসএসসি সিপিও) ২০২৬-এর বিজ্ঞপ্তি। এই নিয়োগের মাধ্যমে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এবং সিআইএসএফ-এ সাব-ইনস্পেক্টর পদে নিয়োগ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, দিল্লি পুলিশের পুরুষ বিভাগে ২০৫, মহিলা বিভাগে ১১২, সিএপিএফ-এ এসআই (জিডি) পদে ১,৩২০ এবং সিআইএসএফ-এ এসআই (ফায়ার) পদে ২৩৪ জনকে নিয়োগ করা হবে।

আবেদন কবে থেকে?

অনলাইনে আবেদন শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর এবং চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা পর্যন্ত। অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময় ১ অক্টোবর ২০২৬, রাত ১১টা। আবেদন সংশোধনের সুযোগ থাকবে ৮ থেকে ১০ অক্টোবর রাত ১১টা পর্যন্ত। কমিশন জানিয়েছে, কম্পিউটার-ভিত্তিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

যোগ্যতা ও বয়ঃসীমা

দিল্লি পুলিশ এসআই এবং সিএপিএফ-এর এসআই (জিডি) পদে আবেদনের জন্য প্রার্থীর স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পদের ডিগ্রি থাকা প্রয়োজন। যাঁরা এখনও স্নাতক স্তরের পড়াশোনা করছেন, তাঁরাও আবেদন করতে পারবেন, তবে নিয়োগ পরীক্ষার নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। সিএপিএফ-এর এসআই ফায়ার পদের জন্য প্রার্থীকে বিজ্ঞান শাখায় গণিত, রসায়ন, পদার্থবিদ্যা-সহ স্নাতক ডিগ্রি অথবা নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় তিন বছরের ডিপ্লোমা-সহ দশম উত্তীর্ণ হতে হবে।

এসআই ফায়ার বাদে অন্যান্য পদের ক্ষেত্রে প্রার্থীর ১ অগস্ট ২০২৬ অনুযায়ী বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। সিএপিএফ-এর এসআই ফায়ার পদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে তফসিলি জাতি ও উপজাতি বিভাগের প্রার্থীর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর এবং ওবিসি প্রার্থীর ক্ষেত্রে ৩ বছরের ছাড় রয়েছে। এ ছাড়া, দিল্লি পুলিশের পুরুষ এসআই পদের জন্য শারীরিক সক্ষমতার পরীক্ষ হবে। তাঁদের বৈধ মোটরবাইক ও গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছে কমিশন।

SSC CAPF

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy