Advertisement
E-Paper

প্রকাশিত হল সিএসআইআর-ইউজিসি নেট জুন ২০২৬-এর চূড়ান্ত ফলাফল, র‍্যাঙ্ক দেখবেন কী ভাবে?

এই পরীক্ষার মাধ্যমে জুনিয়র রিসার্চ ফেলোশিপ (জিআরএফ) প্রদান ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ করা হয়। আবার সহকারী অধ্যাপক পদে নিয়োগের পাশাপাশি পিএইচডিতে ভর্তির যোগ্যতাও নির্ধারণ করা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৯
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) প্রকাশ করল কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (সিএসআইআর-ইউজিসি নেট) জুন ২০২৬-এর ফলাফল। পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র এনটিএ প্রকাশ করেছিল গত ২৯ অগস্ট। পাঁচটি বিষয়ে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। মোট ১,৮৭,৭৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। তাঁদের মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১,৫০,০৫৭ জন।

এই পরীক্ষার মাধ্যমে জুনিয়র রিসার্চ ফেলোশিপ (জিআরএফ) প্রদান ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ করা হয়। আবার সহকারী অধ্যাপক পদে নিয়োগের পাশাপাশি পিএইচডিতে ভর্তির যোগ্যতাও নির্ধারণ করা হয়। পরীক্ষার্থীরা এনটি-এর নিজস্ব ওয়েবসাইট csirnet.nta.nic.in-এ গিয়ে নিজেদের ফলাফল ও র‍্যাঙ্ক দেখতে পারবেন।

সিএসআইআর-ইউজিসি নেট জুন ২০২৬ -এর পাঁচটি বিষয়ের চূড়ান্ত উত্তরপত্রও তাদের নিজস্ব ওয়েবসাইটে রয়েছে। পরীক্ষার্থীরা নিজেদের লগ-ইন তথ্য ব্যবহার করে নিজেদের চূড়ান্ত উত্তরপত্র দেখতে পারবেন। পরীক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে সমস্যা হলে পরীক্ষার্থীরা এনটি-এর নিজস্ব ০১১-৪০৭৫৯০০০ অথবা ০১১-৬৯২২৭৭০০ নম্বরে যোগাযোগ করতে পারবেন। এছা ড়া csirnet@nta.ac.in ই-মেলেও যোগাযোগ করতে পারবেন।

NTA Net

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy