ইউকো ব্যাঙ্কে শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ব্যাঙ্কের নিজস্ব ওয়েবসাইট uco.bank.in-এ অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৫৩০টি পদ পূরণ করা হবে। আবেদনের শেষ তারিখ ২৯ অক্টোবর, ২০২৬।
শিক্ষাগত যোগ্যতা
১। ভারত সরকারের স্বীকৃত বা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান বা কলেজ থেকে স্নাতক হতে হবে।
২। প্রার্থীদের ১ এপ্রিল, ২০২২ বা তার পরে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
৩। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নম্বরপত্র এবং অস্থায়ী বা চূড়ান্ত ডিগ্রির শংসাপত্র থাকতে হবে।
বয়ঃসীমা
১ অক্টোবর, ২০২৬ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকলে তা নিয়োগের নিজস্ব বিজ্ঞপ্তি অনুযায়ী প্রযোজ্য হবে।
মাসিক ভাতা
আরও পড়ুন:
শিক্ষানবিশ প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ১৬,৬৫০ টাকা ভাতা দেওয়া হবে। এর মধ্যে ভারত সরকারের তরফে কোনও ভর্তুকির অর্থ থাকলে তা অন্তর্ভুক্ত থাকবে। এই প্রশিক্ষণ চলাকালীন শিক্ষানবিশেরা অন্য কোনও ভাতা বা অতিরিক্ত সুযোগ-সুবিধা পাবেন না।
নির্বাচন পদ্ধতি কী রকম হবে
প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে। পরীক্ষায় ১০০ নম্বরের জন্য মোট ১০০টি প্রশ্ন থাকবে। পরীক্ষার সময়সীমা ৬০ মিনিট।
প্রশ্নপত্রে চারটি অংশ থাকবে—
১. সাধারণ ও আর্থিক সচেতনতা।
২. সাধারণ ইংরেজি।
৩. যুক্তি ও কম্পিউটার সংক্রান্ত দক্ষতা।
৪. সংখ্যাগত দক্ষতা।
আবেদন ফি
তফসিলি জাতি, উপজাতি ও বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ফি ২০০ টাকা, তার সঙ্গে জিএসটি যুক্ত হবে।
সাধারণ, অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির পুরুষ প্রার্থীদের ফি ৮০০ টাকা, সঙ্গে জিএসটি যুক্ত হবে।
এই তিন শ্রেণির মহিলা ও রূপান্তরকামী প্রার্থীদের ফি ৬০০ টাকা, এর সঙ্গেও জিএসটি।
এই আবেদন ফি ফেরতযোগ্য নয়। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, শর্তাবলি ও আবেদনের জন্য ইউকো ব্যাঙ্কের নিজস্ব ওয়েবসাইট uco.bank.in দেখার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।