Advertisement
E-Paper

ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস মেন ২০২৬-এর ইন্টারভিউ কবে? সূচি প্রকাশ করলেন কর্তৃপক্ষ

ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস-এর (মেন) পরীক্ষা হয়েছিল ২১ জুন ২০২৬ হয়েছিল। পরীক্ষা হয়েছিল দু’টি শিফটে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই পরীক্ষার ইন্টারভিউ পর্ব।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১০
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (মেন) পরীক্ষা ২০২৬-এর পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের সূচি প্রকাশ করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)।

ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস-এর (মেন) পরীক্ষা হয়েছিল ২১ জুন ২০২৬ হয়েছিল। পরীক্ষা হয়েছিল দু’টি শিফটে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই পরীক্ষার ইন্টারভিউ পর্ব। এই পর্বে মেন পরীক্ষায় উত্তীর্ণ মোট ১,৩৩৬ জন প্রার্থী যোগ দেবেন। দিনে দু’টি সেশনে নেওয়া হবে পার্সোনালিটি টেস্ট। প্রথম সেশন শুরু হবে সকাল ৯টা থেকে এবং দ্বিতীয় সেশন শুরু হবে দুপুর ১টা থেকে। প্রার্থীরা কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বিস্তারিত সূচি থেকে নিজেদের রোল নম্বর, ইন্টারভিউয়ের তারিখ এবং সেশন দেখে নিতে পারবেন। শীঘ্রই নির্বাচিত প্রার্থীদের চিঠি দিয়ে জানানো হবে।

ইন্টারভিউয়ের তারিখ

প্রকাশিত সূচি অনুযায়ী সেপ্টেম্বর মাসে ২১, ২২, ২৩, ২৪ এবং ২৫ তারিখে পার্সোনালিটি টেস্ট হবে। অক্টোবর মাসে ৫, ৬, ৭, ৮, ৯, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ২২, ২৩, ২৬, ২৭, ২৮ এবং ৩০ তারিখে ইন্টারভিউ নেওয়া হবে।

সকালের পর্বে যাঁদের ইন্টারভিউ, তাঁদের সকাল ৯টায় রিপোর্ট করতে হবে। অন্য দিকে, দ্বিপ্রহরে যাঁদের ইন্টারভিউ, তাঁদের দুপুর ১টায় রিপোর্ট করতে হবে।

কী ভাবে ইন্টারভিউয়ের সূচি দেখবেন?

১। প্রথমে ইউপিএসসি-র নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে।

২। এর পর পোর্টালে থাকা ইউপিএসসি ইএসই ২০২৬ পার্সোনালিটি টেস্ট লেখা বিভাগে লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। প্রকাশিত তালিকায় নিজের রোল নম্বর খুঁজে নিয়ে নির্ধারিত ইন্টারভিউয়ের তারিখ এবং সেশন দেখে নিতে হবে।

UPSC Engineers Jobs Govt Job

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy