Advertisement
E-Paper

উচ্চশিক্ষার জন্য বিদেশের কোন কোন শহরে যেতে পছন্দ করেন আন্তর্জাতিক পড়ুয়ারা? রইল সাত শহরের নাম

শুধু শিক্ষার মান নয়, পড়াশোনার খরচ, নিয়োগকর্তাদের আগ্রহ, আন্তর্জাতিক ছাত্রদের উপস্থিতি, শহরের আকর্ষণ এবং বর্তমান পড়ুয়াদের মতামত নিয়ে তৈরি হয় সেরা শহরের তালিকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১২
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ধু ভারত নয়, সারা বিশ্বের পড়ুয়ারাই কোনও কোনও শহরকে উচ্চশিক্ষার জন্য বেছে নিতে পছন্দ করেন। এর নেপথ্যে যেমন রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের উৎকর্ষ, চাকরির সুযোগ, তেমনই রয়েছে সেই শহরের পরিবেশ, ভূ-রাজনৈতিক পরিস্থিতিও।

২০২৭ সালের জন্য উচ্চশিক্ষায় সেরা শহরগুলির নামের তালিকা প্রকাশ করেছে কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস)। বিশ্ববিদ্যালয়ের মান, পড়াশোনার খরচ, কর্মসংস্থানের সুযোগ এবং সামগ্রিক অভিজ্ঞতার মতো বিষয়গুলির ভিত্তিতে তৈরি করা হয় এই তালিকা। শুধু শিক্ষার মান নয়, পড়াশোনার খরচ, নিয়োগকর্তাদের আগ্রহ, আন্তর্জাতিক ছাত্রদের উপস্থিতি, শহরের আকর্ষণ এবং বর্তমান পড়ুয়াদের মতামতও বিবেচনা করে দেখা হয় তালিকা তৈরির ক্ষেত্রে।

সোল

দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলই নাকি সব থেকে পছন্দ আন্তর্জাতিক পড়ুয়াদের। সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছে শহরটি। পাশাপাশি, নিয়োগকর্তাদের আগ্রহের ক্ষেত্রেও সোলের ফলাফল ভাল, যা পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবন সুযোগ করে দিচ্ছে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সোল।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সোল। ছবি: সংগৃহীত।

টোকিও

দ্বিতীয় স্থানেই রয়েছে জাপানের রাজধানী টোকিও। যদিও নিয়োগকর্তাদের আগ্রহের দিক থেকে বিবেচনা করলে টোকিও-ই বিশ্বে প্রথম। তবে পড়াশোনা ও বসবাসের উপযোগিতা এবং আকর্ষণীয় গন্তব্য হিসেবে টোকিও চতুর্থ স্থানে রয়েছে।

জাপানের রাজধানী টোকিও।

জাপানের রাজধানী টোকিও। ছবি: সংগৃহীত।

লন্ডন

বহু বছর ধরেই বাঙালি উচ্চশিক্ষার্থীদের পছন্দের শহর লন্ডন। ঔপনিবেশিক শাসনে লন্ডন থেকে উচ্চশিক্ষা লাভের বিশেষ গুরুত্ব ছিল। এক বিংশ শতকেও সারা বিশ্বে উচ্চশিক্ষা ক্ষেত্রে লন্ডনের সেই গুরুত্ব কমেনি। উচ্চশিক্ষার্থীদের কাছে ইয়ুরোপে সব থেকে জনপ্রিয় শহর ব্রিটেনের লন্ডনই। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির উৎকর্ষ এবং পড়ুয়াদের অভিজ্ঞতার দিক থেকেও শহরটি খুব আকর্ষণীয়।

উচ্চশিক্ষার্থীদের পছন্দের শহর লন্ডন

উচ্চশিক্ষার্থীদের পছন্দের শহর লন্ডন

মেলবোর্ন

অস্ট্রেলিয়ার মেলবোর্নও আন্তর্জাতিক ছাত্রসমাজের কাছে জনপ্রিয়। পড়ুয়াদের সার্বিক অভিজ্ঞতা, নিয়োগকর্তাদের আগ্রহ এবং শহরের আকর্ষণ— সব দিক থেকেই এই শহরের ফলাফল ভাল। ফলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম প্রধান উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে উঠে এসেছে শহরটি।

শিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম।

শিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম। ছবি: সংগৃহীত।

মিউনিখ

জার্মানির মিউনিখও এই তালিকায় রয়েছে। ছাত্রজীবনের অভিজ্ঞতা ও নিয়োগকর্তাদের আগ্রহের ক্ষেত্রে এই শহরের জনপ্রিয়তা রয়েছে।

জার্মানির মিউনিখ।

জার্মানির মিউনিখ। ছবি: সংগৃহীত।

সিডনি

মেলবোর্ন ছাড়া অস্ট্রেলিয়ার আরও একটি শহর আন্তর্জাতিক পড়ুয়াদের কাছে জনপ্রিয়। শহরের আকর্ষণ তো বটেই পড়ুয়াদের সার্বিক অভিজ্ঞতার নিরিখেও সিডনি আন্তর্জাতিক পড়ুয়াদের কাছে সমাদৃত।

অস্ট্রেলিয়ার সিডনি।

অস্ট্রেলিয়ার সিডনি। ছবি: সংগৃহীত।

প্যারিস

আন্তর্জাতিক প়ড়ুয়াদের কাছে অত্যন্ত জনপ্রিয় । এই শহর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির উৎকর্ষতার নিরিখে সারা বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। নিয়োগকর্তাদের আগ্রহ এবং শহরের আকর্ষণও সে ক্ষেত্রে উল্লেখ যোগ্য বিষয়।

সব থেকে বড় বিষয় হল, ফ্রান্সের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির টিউশন ফি অপেক্ষাকৃত কম। এমনই জানাচ্ছে কিউএস-এর সমীক্ষা। ফলে ইউরোপে অন্য শহরগুলির তুলনায় অনেকটাই সাশ্রয়ী ফ্রান্স।

ফ্রান্সের প্যারিস।

ফ্রান্সের প্যারিস। ছবি: সংগৃহীত।

Higher education Abroad

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy