Advertisement
E-Paper

প্রকাশিত হল সিভিল সার্ভিসেস ২০২৬ মেনস-এর অ্যাডমিট কার্ড, ডাউনলোড করবেন কী ভাবে?

আগামী ২১ আগস্ট ২০২৬ থেকে শুরু হবে ইউপিএসসি সিভিল সার্ভিসেস মেন পরীক্ষা। যাঁরা প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরাই মেন-এ বসার যোগ্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৬ ১৬:১২
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) সিভিল সার্ভিসেস মেনস পরীক্ষা ২০২৬-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। যাঁরা প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরাই মেইন পরীক্ষায় বসার যোগ্য।

আগামী ২১ আগস্ট ২০২৬ থেকে শুরু হবে ইউপিএসসি সিভিল সার্ভিসেস মেন। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের জন্য অ্যাডমিট কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রার্থীরা নিজেদের রেজিস্টার্ড লগ-ইন তথ্য ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

কী ভাবে ডাউনলোড করবেন?

১. প্রথমে ইউপিএসসি-এর নিজস্ব ওয়েবসাইট upsc.gov.in-এ যেতে হবে।

২. ই-অ্যাডমিট কার্ড: সিভিল সার্ভিসেস (মেন) এগ্‌জ়ামিনেশন, ২০২৬-এর লিঙ্কে ক্লিক করতে হবে।

৩. প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ-ইন করতে হবে।

৪. স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি দেখা যাবে।

৫. অ্যাডমিট কার্ডটি (হল টিকিট) ডাউনলোড করে নিয়ে হবে। পরীক্ষার জন্যে একটি প্রিন্টআউট কপি নিয়ে রাখা ভাল।

পরীক্ষার সময় সূচি

ইউপিএসসি সিভিল সার্ভিসেস মেনস পরীক্ষা ২১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলবে।

পরীক্ষা হবে দু’টি পর্বে— সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টো ৩০ থেকে বিকেল ৫টা ৩০ পর্যন্ত।

প্রথম পরীক্ষা প্রবন্ধ রচনা হবে ২১ আগস্ট। এর পর ২২ ও ২৩ আগস্ট হবে জেনারেল স্টাডিজ়-এর পত্রগুলির পরীক্ষা। ভারতীয় ভাষা, ইংরেজি এবং ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নির্ধারিত হয়েছে ২৯ ও ৩০ আগস্ট।

অ্যাডমিট কার্ডে কোন তথ্যগুলি দেখবেন?

অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর প্রার্থীদের কিছু তথ্য ভাল ভাবে যাচাই করে নেওয়া উচিত। যেমন, নামের বানান, রোল নম্বর, রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য, ছবি, স্বাক্ষর, পরীক্ষাকেন্দ্র, পরীক্ষার তারিখ ও সময়।

অ্যাডমিট কার্ডে কোনও তথ্য ভুল থাকলে প্রার্থীরা তা কমিশনের কাছে জানাতে পারবেন।

Admit Card UPSC Civil Services Exam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy