Advertisement
E-Paper

ট্রেলারেই হিট ‘অল ইজ ওয়েল’

‘অল ইজ ওয়েল’ ছবিটি মুক্তি পেতে এখনও অনেক দেরি। তার আগে ছবির ট্রেলারই সুপারহিট। রিলিজের মাত্র তিন দিনের মধ্যে ‘ওহ মাই গড’-খ্যাত পরিচালক উমেশ শুক্লর ছবি ‘অল ইজ ওয়েল’-এর ট্রেলারের দর্শক সংখ্যা ২ মিলিয়ন ছাড়িয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০০:০০

‘অল ইজ ওয়েল’ ছবিটি মুক্তি পেতে এখনও অনেক দেরি। তার আগে ছবির ট্রেলারই সুপারহিট। রিলিজের মাত্র তিন দিনের মধ্যে ‘ওহ মাই গড’-খ্যাত পরিচালক উমেশ শুক্লর ছবি ‘অল ইজ ওয়েল’-এর ট্রেলারের দর্শক সংখ্যা ২ মিলিয়ন ছাড়িয়েছে। এ হেন খবরে আপ্লুত হয়ে পড়েছেন ছবির নায়ক অভিষেক বচ্চন। ২০১৪-এ ‘হ্যাপি নিউ ইয়ার’-এর পর অভিষেকের এটাই প্রথম স্ক্রিন-প্রেজেন্স। সম্প্রতি টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ট্রেলারে দেখা গিয়েছে, দীর্ঘ সফরে অভিষেকের সঙ্গী হয়েছেন ঋষি কপূর এবং আসিন। ২০১২-এ ‘খিলাড়ি ৭৮৬’-এর পর আসিন অনুপস্থিত ছিলেন ব়ড়পর্দায়। এই ছবিকে তাঁর ‘কাম-ব্যাক’-এর প্ল্যাটফর্মও বলা যায়। ২১ অগস্ট মুক্তি পাবে ছবিটি।

All is Well Abhishek Bachchan Oh My God Umesh Shukla Rishi Kapoor Supriya Pathak

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy