Advertisement
E-Paper

মুক্তির আগে ইতিহাস তৈরি করল অল্লু অর্জুন ও দীপিকার ‘রাকা’! কী কারণে বিশেষ তকমা?

নজির গড়ল অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘রাকা’। দক্ষিণী তারকা অল্লু অর্জুন এবং পরিচালক অ্যাটলির প্রথম যৌথ কাজ এই ছবি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৫
অল্লু অর্জুন ও দীপিকার ছবি গিনেস-এ!

অল্লু অর্জুন ও দীপিকার ছবি গিনেস-এ! ছবি: সংগৃহীত।

মুক্তির এখনও প্রায় এক বছর বাকি। তার আগেই নজির গড়ল অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘রাকা’। দক্ষিণী তারকা অল্লু অর্জুন এবং পরিচালক অ্যাটলির প্রথম যৌথ কাজ এই ছবি। মুক্তির আগেই গিনেস বুকে রেকর্ড গড়েছে ‘রাকা’। প্রযুক্তিগত দিক থেকে এই পালক যুক্ত হয়েছে ‘রাকা’-র মুকুটে।

জানা যাচ্ছে, রিয়্যাল টাইমে একসঙ্গে ৩৭ জন অভিনেতাকে ক্যামেরাবন্দি করা হয়েছে। প্রযুক্তির দিক থেকে এই বিষয়টিকে ভারতীয় চলচ্চিত্রের মাইলফলক বলে মনে করা হচ্ছে। সোমবার সমাজমাধ্যমে এই খবর প্রকাশ করেছে ছবির প্রযোজনা সংস্থা সান পিকচার্স। একটি ছবি পোস্ট করা হয়েছে, যেখানে পাশাপাশি দাঁড়িয়ে আছেন অল্লু অর্জুন ও অ্যাটলি। দক্ষিণী তারকার হাতে রয়েছে গিনেস-এর শংসাপত্র। প্রযোজনাসংস্থার তরফে জানানো হয়েছে, একই সময়ে ৩৭ জন শিল্পীর গতিবিধি ক্যামেরাবন্দি করার নজির তৈরি করেছে ‘রাকা’।

অ্যাটলি ও অল্লু অর্জুন।

অ্যাটলি ও অল্লু অর্জুন।

গিনেস বিশ্বরেকর্ডের ওয়েবসাইটেও এই রেকর্ডের উল্লেখ করা হয়েছে। ছবিটি নিয়ে ইতিমধ্যেই নানা মহলে তৈরি হয়েছে কৌতূহল। কয়েক দিন আগেই দক্ষিণী পরিচালক সিবি চক্রবর্তী আসন্ন ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে এর দৃশ্যায়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, অ্যাটলি তাঁকে ছবির কিছু দৃশ্য দেখিয়েছেন। তাঁর দাবি, এমন দৃশ্য তিনি নাকি ‘অ্যাভাটার’-এর মতো ছবিতেও দেখেননি। তাঁর মতে, ছবির দৃশ্যগুলি নাকি অসাধারণ।

সিবি আরও জানান, যে ভাবে পরিচালক এসএস রাজামৌলী ভারতীয় ছবিকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিচ্ছেন, তাঁর বিশ্বাস অ্যাটলিও ভারতীয় ছবিকে বিশ্বের দরবারে আরও বড় জায়গায় পৌঁছে দেবেন। গীতিকার বিবেকও দাবি করেন, ‘রাকা’-র মতো ছবি তিনি এর আগে মূলত হলিউডেই দেখেছেন।

‘রাকা’-র প্রথম ঝলক প্রকাশ্যে আসে অল্লু অর্জুনের জন্মদিন অর্থাৎ চলতি বছরের ৮ এপ্রিলে। সেই ঝলকে একেবারে অন্য রূপে দেখা গিয়েছিল অভিনেতাকে। মাথায় চুল নেই, চোখে কাজল, মুখে রহস্যময় দৃষ্টি। হাতে ছিল পশুর মতো নখ।

প্রথম ঝলক প্রকাশের পর অ্যাটলি জানিয়েছিলেন, ‘রাকা’ তাঁর কাছে নিছক একটি ছবি নয়। প্রায় ১৮ বছর ধরে একটি ভাবনাকে মনে মনে লালন করেছেন তিনি। সেই ভাবনাই ধীরে ধীরে এই ছবির রূপ পেয়েছে।

Allu Arjun Deepika Padukone

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy