Advertisement
E-Paper

গায়ে গেরুয়া, পায়ে ফুটবল, এ কোন রামদেব!

মুম্বই এফ সি-র দলে নেওয়া হোক যোগগুরু বাবা রামদেবকে। নিজের টুইটার হ্যান্ডেলে এমনটাই দাবি করলেন অভিনেতা ঋষি কপূর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৬ ১৪:২৭
বিভিন্ন মুডে রামদেব। ছবি: টুইটারের সৌজন্যে।

বিভিন্ন মুডে রামদেব। ছবি: টুইটারের সৌজন্যে।

মুম্বই এফ সি-র দলে নেওয়া হোক যোগগুরু বাবা রামদেবকে। নিজের টুইটার হ্যান্ডেলে এমনটাই দাবি করলেন অভিনেতা ঋষি কপূর। সোমবার এক টুইটবার্তায় অভিনেতা ঋষি কপূর বাবা রামদেবের ফুটবল খেলার ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘রণবীরের ফুটবল দল মুম্বই এফ সি বাবা মেসিদেবকে দলে নিক।’’ কেন এমন বললেন ঋষি!

গায়ে গেরুয়া বসন। পায়ে ফুটবল। এমনই ছবি ধরা পড়েছে বাবা রামদেবের। গত রবিবার মুম্বইয়ে অভিনেতাদের সঙ্গে রাজনীতিকদের একটি চ্যারিটি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন তিনি। ফুটবলার রামদেবের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন, সমুদ্রস্নানের ছবি শেয়ার করলেন ইনি!

ঋষি কপূরের সেই টুইট।— টুইটারের সৌজন্যে।

Baba Ramdev Messi Avatar Ranbir Kapoor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy