Advertisement
E-Paper

শোকস্তব্ধ শ্রী-হীন বলিউড

প্রয়াত শ্রীদেবী।শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বলিউড অভিনেত্রীর। বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। তাঁর মৃত্যুতে শোকাহত বলিউড। 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:৫৩
শ্রীদেবী।— ফাইল চিত্র।

শ্রীদেবী।— ফাইল চিত্র।

প্রয়াত শ্রীদেবী।শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বলিউড অভিনেত্রীর। বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। তাঁর মৃত্যুতে শোকাহত বলিউড।

অমিতাভ বচ্চন: জানি না কেন অদ্ভুতভাবে এমন ভয় লাগছে

প্রিয়ঙ্কা চোপড়া: আমার সত্যিই কিছু বলার নেই। শ্রীদেবীকে যাঁরা ভালবাসতেন, সকলের প্রতি সমবেদনা। আজ একটা অন্ধকার দিন।

প্রীতি জিন্টা: আমার অল টাইম ফেভারিট শ্রীদেবী নেই শুনে আমি শকড। ওঁর আত্মার শান্তি কামনা করি। ঈশ্বর ওঁর পরিবারকে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি দিক।

বোমান ইরানি: ঘুম ভাঙল এই শকিং খবরটা শুনে। আমাদের শ্রীদেবীজি আর নেই। বনি এবং ওঁর পরিবারের প্রতি সমবেদনা।

নেহা ধুপিয়া: শ্রীদেবী ম্যাম নেই! আমরা আমাদের ইন্ডাস্ট্রির সেরা অভিনেত্রীকে হারালাম।

জ্যাকলিন ফার্নান্ডেজ: আমরা একজন আইকনকে খুব তাড়াতাড়ি হারালাম।

সিদ্ধার্থ মলহোত্র: শ্রীদেবী ম্যাম নেই শুনে সত্যিই শকড।

আদনান স্বামী: শেষরাতে শ্রীদেবীর খবরটা শুনে আমি আর কথা বলার মতো অবস্থায় নেই। অসাধারণ প্রতিভা। রেস্ট ইন পিস।

সুস্মিতা সেন: আমি শুনলাম শ্রীদেবী ম্যাম চলে গিয়েছেন। কান্না থামাতে পারছি না।

রবিনা টন্ডন: শকিং একটা খবরে ঘুম ভাঙল। কেন এমন হল? এত তাড়াতাড়ি চলে গেলেন শ্রী!

Sridevi Bollywood Death Boney Kapoor শ্রীদেবী Celebrities

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy