Advertisement
E-Paper

এক মহিলার ছবি আঁকলেন সলমন! জানেন তিনি কে?

ভালবাসায় মানুষ কী না করে! প্রেমে পড়লে পাড়ার বখাটে ছেলেও লাজুক হয়ে যায়। প্রেমে পড়ে সাংঘাতিক বেসুরো কেউ হঠাত্ গায়ক হয়ে ওঠে, যার ঠেলা সামলাতে হয় পাড়া প্রতিবেশীদেরও। এ তো গেল আম জনতার কথা। কিন্তু যখন কোনও সেলিব্রিটি, সুপারস্টার প্রেমে পড়েন, আর তিনি যদি সলমন হন!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৬ ১২:৪৬

ভালবাসায় মানুষ কী না করে! প্রেমে পড়লে পাড়ার বখাটে ছেলেও লাজুক হয়ে যায়। লেখাপড়া থেকে মাইল খানেক দূরত্ব বজায় রেখে চলা ‘ফাঁকিবাজ’ও প্রেমে পড়লে কবি হয়ে যায়। প্রেমে পড়ে সাংঘাতিক বেসুরো কেউ হঠাত্ গায়ক হয়ে ওঠে, যার ঠেলা সামলাতে হয় পাড়া প্রতিবেশীদেরও। এ তো গেল আম জনতার কথা। কিন্তু যখন কোনও সেলিব্রিটি, সুপারস্টার প্রেমে পড়েন, আর তিনি যদি সলমন হন! তার ফলাফলও তো তেমনই দারুন কিছু একটা হবে তাতে কোনও সন্দেহ নেই।
অন স্ক্রিন ‘রাফ অ্যান্ড টাফ’ হিরো সলমন খান অস্ত্র ছেড়ে হাতে তুলে নিয়েছেন পেনসিল। না, নতুন করে লেখাপড়ার পাঠ শুরু করতে নয়। ছবি আঁকতে। পেনসিল হাতে নিয়ে তিনি এঁকে ফেলেছেন এক মহিলার পোট্রেট। এ বার ভাবছেন, কার পোট্রেট আঁকলেন সলমন! তিনি এঁকেছেন য়ুলিয়া ভানটুরের পোট্রেট। এই রোমানিয়ান সুন্দরী যে তাঁর ‘লেডি লভ’ তা এখনও প্রকাশ্যে বলেননি সলমন। তবে ইদানীং য়ুলিয়ার সঙ্গে অনেকবার ক্যামেরায় ধরা পড়েছেন তিনি। খান পরিবারের সঙ্গেও য়ুলিয়ার সম্পর্ক বেশ ভাল। কিন্তু সলমন হঠাত্ ছবি আঁকলেন, তা-ও আবার য়ুলিয়ার! এ বার একটা প্রশ্ন মনে আসতেই পারে! ছবিটা যে য়ুলিয়ার-ই তা এতো জোর দিয়ে বলার কারণ কী! কারণ, সলমনের আঁকা এই ছবিটি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন স্বয়ং য়ুলিয়া। ছবিটি শেয়ার করে য়ুলিয়া সলমনকে ‘লাভড ওয়ান অ্যান্ড আ ডায়মন্ড’ বলে উল্লেখ করেছেন। এর পরও কী সলমনকে মুখে বলে দিতে হবে তাঁর ‘লেডি লভ’ কে!


য়ুলিয়ার পোস্ট করা সলমনের আঁকা সেই ছবি।

আরও দেখুন...
মন্নতের অন্দরমহল

Salman Khan Iulia Vantur Sketch

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy